ফিমার হলো লম্বা, নলাকার, শক্ত ও সর্ববৃহৎ অস্থি। ইহা মস্তক, গ্রীবা ও ট্রোক্যান্টার দ্বারা গঠিত। এর উপরের প্রান্ত হলো মস্তক। মস্তকের দুপাশে একটি ছোট এবং একটি বড় ট্রোক্যান্টার থাকে। মস্তক ও বড় ট্রোক্যান্টরের মাঝখানে ট্রক্যান্টরিক ফসা বা গর্ত থাকে। ফিমারের নিচের প্রান্তে দুইটি কন্ডাইল থাকে। দুই কন্ডাইলের মাঝখানে ছিদ্র, প্যাটেলার সংযোগী তল এবং দুই পাশে এপিকন্ডাইল থাকে।
ফিমারের প্রান্তে ত্রিকোণাকার প্যাটেলা থাকে। প্যাটেলা হলো সিসাময়েড অস্থি। এর উৎপত্তি টেনডন থেকে। প্যাটেলার উপরের অংশ ফিমারের সাথে এবং নিচের অংশ টিবিয়ার সাথে যুক্ত থাকে।