বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১২-২০১৩ (প্রিলিমিনারী) । BUET Admission Question 2012-2013

১। যদি f(x) = x² – 2|x| এবং g (x) = x² + 1 হয়, তবে fog (2) এর মান হবে-

(ক) 0

(খ) 15

(গ) 25

(ঘ) 5

২। যদি x = ½ (-1+√–3) এবং y= ½ (-1-√–3) হয়, তবে (1-x-y+xy) এর মান হবে-

(ক) 0

(খ) 1

(গ) 2

(ঘ) 3

৩। K এর মান কত হলে, (K+1)x²+2(k+3)x+2k+3 রাশিটির একটি পূর্ণ বর্গ হবে?

(ক) 3, 2

(খ) 3, -2

(গ) -3, 2

(ঘ) -3, -2

৪। k এর কোন মানের জন্য A = [(k-3)(-2)   -2(k-2)] ইনভার্টিবল হবে না?

(ক) 3

(খ) 2

(গ) (5±√17 / 2)

(ঘ) 5/2

৫। ধরি A হচ্ছে 3 x 3 ম্যাট্রিক্স এবং |A| = -7. তাহলে |(2A)⁻¹| এর মান হবে-

(ক) – 1/14

(খ) -1/56

(গ) -8/7

(ঘ) -7/2

৬। 8 (আট) টি ভিন্ন ধরনের মুক্তা কত রকমে একটি ব্যান্ডে লাগিয়ে একটি হার তৈরি করা যেতে পারে?

(ক) 7!

(খ) 8!

(গ) 7!/2

(ঘ) 8!/2

৭। 1+11 +111+ —–উপরের ধারাটির 100তম পদ পর্যন্ত যোগফল হবে-

(ক) 10/81 (10100-1)

(খ) 10/81 (10100-1)-100/9

(গ) 10/9 (10100-1)-100/9

(ঘ) 10/9 (10100-1)-100/9

৮। x এর কোন মানের জন্য (1, −x), (1, x) এবং (x², – 1) বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থান করবে ?

(ক) -1, 0, 1

(খ) 2, 3, 4

(গ) -3, 2, 3

(ঘ) -4, 3, 4

৯। x² + y²+ 2x + c = 0 এবং x² + y²+ 2y + c = 0 বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করলে c এর মান হবে-

(ক) 0

(খ) 1/2

(গ) 1

(ঘ) 2

১০। যদি y = xᴵⁿˣ হয়, তবে x/y ( dy/dx) হবে-

(ক) 2Inx / x

(খ) (y/x) (2Inx)

(গ) 2Inx

(ঘ) 2y Inx

১১। x এর মান কত হলে, ফাংশন f(x) = x/ Inx এর মান ক্ষুদ্রতম হবে?

(ক) -(1/e)

(খ) e

(গ) 1/e

(ঘ) -e

১২। 12 m লম্বা একটি ভারী সুষম দন্ডের এক প্রান্তে 9 kg ওজন ঝুলানো আছে । উক্ত প্রান্ত থেকে 2.25 m দূরে যদি একটি খুঁটির উপর দন্ডটি সমান্তরালে অবস্থান করে তবে দন্ডটির ওজন হবে?

(ক) 65 kg

(খ) 61 kg

(গ) 63 kg

(ঘ) কোনটিই নয়

১৩। একটি গাড়ী 8 km h⁻¹ বেগে চলছে । গাড়ী থেকে 16 km h⁻¹ বেগে একটি বস্তু কোন দিকে নিক্ষেপ করলে বস্তুটি গাড়ীর বেগের সাথে সমকোণে চলবে?

(ক) 120°

(খ) 150°

(গ) 135°

(ঘ) 90°

১৪। একটি বুলেট লক্ষবস্তুর 3 cm ভিতরে প্রবেশ করতে তার অর্ধেক বেগ হারায় । লক্ষবস্তুর প্রতিরোধ সুষম হলে, বুলেটটি আর কতদূর প্রবেশ করবে?

(ক) 0.5 cm

(খ) 1.0 cm

(গ) 1.5 cm

(ঘ) 2.0 cm

১৫। মসৃণ পুলির উপর দিয়ে অতিক্রান্ত একটি সুতার এক প্রান্তে আটকানো 9 kg ভরের একটি বস্তু 6 kg ভরের একটি বস্তুকে টেনে উপরে তুলছে । বস্তু দুইটির সাধারন ত্বরণ হবে-

(ক) 1.662 ms⁻²

(খ) 1.762 ms⁻²

(গ) 1.862 ms⁻²

(ঘ) 1.962 ms⁻²

১৬। ax + y + 1 = 0, x + y + a = 0 এবং x + ay + 1 = 0 রেখা তিনটি সমবিন্দু হলে, a এর মান হবে-

(ক) 1, -2

(খ) -1, 2

(গ) 1, 2

(ঘ) -1, -2

১৭। এক ব্যক্তির 12 জন বন্ধু আছে যাদের মধ্যে ৪ জন আত্মীয় । তিনি কত প্রকারে 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারেন যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবেন?

(ক) 360

(খ) 390

(গ) 336

(ঘ) 480

১৮। sin [cos-1(-1/2) + tan-1(1/√3)] ‍এর মান হবে-

(ক) 1

(খ) 1/2

(গ) 1/√2

(ঘ) √3/2

১৯। [x  y] [a(h) h(b)] [x  y] এর মান-

(ক) [x²a + xyh xyh + y²b]

(খ) [x²a + 2 xyh + y²b]

(গ) [x2a+xyh     xyh+y2b]

(ঘ) [2x²a + xyh + 2y²b]

২০। একজন বিক্রেতা প্রত্যেক খরিদ্দারের নিকট শতকরা 70 ভাগ সুযোগে দ্রব্য বিক্রি করে। পর্যায়ক্রমিক খরিদ্দারদের আচরণ পারস্পারিক প্রভাবমুক্ত । যদি A এবং B দুইজন খরিদ্দার দোকানে প্রবেশ করে, তাহলে A অথবা B এর নিকট বিক্রেতার দ্রব্য বিক্রয়ের সম্ভাবনা কত?

(ক) 0.50

(খ) 0.72

(গ) 0.91

(ঘ) 0.93

২১। a এর কোন মানের জন্য (1 + ax)⁸ এর বিস্তৃতিতে x³ এবং x⁴ এর সহগ পরস্পর সমান হবে?

(ক) 5/4

(খ) 4/5

(গ) 16/5

(ঘ) 5/16

২২। tan x + tan 2x + tan 3x = tan x tan 2x tan 3x সমীকরণে x এর মান হবে-

(ক) nπ/12

(খ) nπ/4

(গ) nπ/3

(ঘ) nπ/5

২৩। কোন কনার উপর একই সময়ে ক্রিয়াশীল তিনটি বেগ যথাক্রমে 7ms⁻¹, 8 ms⁻¹ এবং 13 ms⁻¹, কনাটি স্থির থাকলে ক্ষুদ্রতর বেগদ্বয়ের অন্তর্গত কোণ হবে-

(ক) 30°

(খ) 60°

(গ) 45°

(ঘ) 90°

২৪। 36 kg ভরের একটি বস্তুর উপর কি পরিমান বল প্রয়োগ করলে এক মিনিটে এর বেগ ঘন্টায় 15 km বৃদ্ধি পাবে ?

(ক) 4 N

(খ) 6N

(গ) 2.5N

(ঘ) 1.6N

২৫। Lim n→∞ (5n+1+7n+1)/(5n-7n) এর মান হলো-

(ক) 1/5

(খ) -5

(গ) 1/7

(ঘ) -7

২৬। ∫ ex {(1+sinx)/(1+cosx)} dx এর মান হলো-

(ক) eˣ cos (x/2) + c

(খ) eˣ sin (x/2) + c

(গ) eˣ tan (x/2) + c

(ঘ) eˣ cot (x/2) + c

২৭। tan-1 {(cosx-sinx)/(cosx+sinx)} এর অন্তরক সহগ হলো-

(ক) 1

(খ) -1

(গ) 1/2

(ঘ) 2

২৮। একটি সভা শেষে প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলেন । করমর্দনের সংখ্যা 66 হলে, কতজন লোক সভায় উপস্থিত ছিলেন?

(ক) 33

(খ) 11

(গ) 12

(ঘ) 24

২৯। y² = 9x পরাবৃত্তের উপরিস্থিত p বিন্দুর কোটি 12 হলে, ঐ বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হবে-

(ক) 9.50

(খ) 18.25

(গ) 10.50

(ঘ) 20.25

৩০। যদি y = px²+qx⁻¹′² হয়, তাহলে 2x²y′′-xy′ হবে-

(ক) 2y

(খ) 0

(গ) y

(ঘ) 2y²

৩১। A = 8ȋ-ĵ-3ǩ  এবং  B = 3ȋ+4ĵ-5ǩ হয়, তাহলে B ভেক্টরের উপর A ভেক্টরের অভিক্ষেপ হবে-

(ক) 30√2 / 10

(খ) 35 / 10√2

(গ) 30 / 10√2

(ঘ) 35√2 / 10

৩২। যদি 3 sec⁴ θ + 8 = 10sec² θ হয়, তবে tan θ এর মান হবে-

(ক) ± 1 / √3

(খ) ± 1

(গ) ± 1 / √2 ± 1

(ঘ) ± 1 / √3,  ± 1

৩৩। কোন বৃত্তের সমান্তরাল দুইটি স্পর্শকের সমীকরণ 2x – 4y – 9 = 0 এবং 6x – 12y + 7 = 0 হলে, বৃত্তের ব্যাসার্ধ কত?

(ক) √3/5

(খ) 17/3√5

(গ) 17 / 5√3

(ঘ) 17 / 6√5

৩৪। একটি সরলরেখা (–1, 3) এবং (4, −2) বিন্দু দিয়ে গেলে অক্ষ দুইটির মধ্যবর্তী খন্ডিত অংশটুকুর দৈর্ঘ্য হবে-

(ক) 2√3

(খ) 3√2

(গ) 2

(ঘ) 2√2

৩৫। যদি কোন কনার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির মানের এক-তৃতীয়াংশের সমান হয়, তবে বলদ্বয়ের মানের অনুপাত হবে-

(ক) 2√2 : 3

(খ) 3√2 : 2

(গ) 2 : 3√3

(ঘ) 2√2 : 4

৩৬। 200m এবং 300m দৈর্ঘ্যের দুইটি ট্রেন একটি ষ্টেশন থেকে একই দিকে দুইটি সমান্তরাল রেলপথে যথাক্রমে 40 km h⁻¹ এবং 30km h⁻¹ বেগে যাত্রা করে । কত সময়ে এরা পরস্পরকে অতিক্রম করবে?

(ক) 2 minutes

(খ) 3 minutes

(গ) 4 minutes

(ঘ) 3.5 minutes

৩৭। একটি কণার উপর F = (5ȋ-6ĵ+3ǩ)N বল প্রয়োগ করার ফলে কণাটির d = (3ȋ+dyĵ+5ǩ)m সরণ হয়। dy এর মান কত হলে, সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে?

(ক) 0

(খ) 5

(গ) 6

(ঘ) -6

৩৮। মিটারে প্রকাশিত একটি বস্তুর অবস্থান x(t) = 16t – 3t³, যেখানে সময় t সেকেন্ডে প্রকাশিত । বস্তুটি ক্ষনিকের জন্য স্থিতাবস্থায় থাকে যখন t এর মান-

(ক) 0.75 s

(খ) 1.30 s

(গ) 5.30 s

(ঘ) 7.30 s

৩৯। চাঁদের বায়ুশূণ্য স্থানে স্থিরাবস্থা থেকে একটি পালক ও একটি সীসার বলকে ফেলা হল । পালকের ত্বরণ হবে-

(ক) সীসার বলের চেয়ে বেশি

(খ) সীসার বলের সমান

(গ) সীসার বলের চেয়ে কম

(ঘ) 9.8 ms⁻²

৪০। 1000 kg ভরের একটি উড়োজাহাজ স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে। বাতাসের ঘর্ষণ বল 1800 N. উড়োজাহাজের উপর প্রযুক্ত নীট বল হবে-

(ক) 0N

(খ) 11800N

(গ) 1800N

(ঘ) 9800N

৪১। 16 kg ভরের একটি স্থির বস্তুর উপর 4s ব্যাপী ৪N বল প্রযুক্ত হল । উক্ত বস্তুটির বেগের পরিবর্তন হবে-

(ক) 0.5 ms⁻¹

(খ) 2.0 ms⁻¹

(গ) 4.0 ms⁻¹

(ঘ) 8.0 ms⁻¹

৪২। আনুভূমিক মেঝেতে স্থিরাবস্থায় 800 N ওজনের একটি ঝুড়িকে সরাতে | কমপক্ষে 200 N আনুভূমিক ধাক্কার প্রয়োজন । স্থিরাবস্থার ঘর্ষণ সহগের মান-

(ক) 0.25

(খ) 0.125

(গ) 0.50

(ঘ) 4.00

৪৩। বোরের হাইড্রোজেন পরমানু মডেলে একটি ইলেক্ট্রন একটি প্রোটনের চারিদিকে 5.2 x 10⁻¹¹ m ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2.18 x 10⁶ ms⁻¹ বেগে প্রদক্ষিণ করে । ইলেক্ট্রনের ভর 9.1 x 10⁻³¹ kg হলে, কেন্দ্রমূখী বল কত হবে?

(ক) 3.81×10⁻⁶N

(খ) 8.32×10⁻⁸

(গ) 2.17×10⁻⁴⁷

(ঘ) 1.25×10²⁶N

৪৪। বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি?

(ক) ভর 3M এবং বেগ V

(খ) ভর 3M এবং বেগ 2V

(গ) ভর 2M এবং বেগ 3V

(ঘ) ভর M এবং বেগ 4V

৪৫। পৃথিবীর ভর M এবং ব্যাসার্ধ R হলে, পৃথিবী পৃষ্ঠে g/G এর অনুপাত হবে-

(ক) R²/M

(খ) M/R²

(গ) MR²

(ঘ) M/R

৪৬। একটি বস্তু x = 2 cos(50t) অনুসারে সরল ছন্দিত গতিতে দুলছে, যেখানে x এর পরিমাপ মিটারে এবং t এর পরিমাপ সেকেন্ডে । ইহার সর্বোচ্চ বেগ ms⁻¹ এককে হবে-

(ক) 100 sin (50t)

(খ) 100 cos (50t)

(গ) 100

(ঘ) 200

৪৭। বল প্রয়োগের ফলে একটি তারের দৈর্ঘ্য 1% পরিবর্তন হলে, এর ব্যাস শতকরা কত ভাগ পরিবর্তিত হবে? পয়সনের অনুপাত 0.2.

(ক) 1%

(খ) 2%

(গ) 0.2%

(ঘ) 5%

৪৮। একটি গ্লাস হতে 250 mL পানি 1.25 L পানি ভর্তি একটি পাত্রে ঢালা হল । গ্লাস ও পাত্রের পানির তাপমাত্রা যথাক্রমে 80°C এবং 20°C হলে, তাদের মেশানোর পর পানির তাপমাত্রা কত হবে?

(ক) 25°C

(খ) 30°C

(গ) 35°C

(ঘ) 40°C

৪৯। একটি স্থির তরঙ্গ-

(ক) দুইটি সদৃশ বিপরীত দিকে অগ্রসরমান তরঙ্গের সাহায্যে গঠন করা যায়

(খ) অবশ্যই আড়তরঙ্গ

(গ) অবশ্যই দীঘল তরঙ্গ

(ঘ) অর্ধ তরঙ্গের চেয়ে কম দূরত্বে নিস্পন্দ বিন্দু আছে

৫০। গরম বস্তু ঠান্ডা করতে কোনটি অধিক উপযোগী ?

(ক) শীতল বাতাস

(খ) শীতল পানি

(গ) বরফ

(ঘ) সবগুলো সমান

৫১। 2 গুণ গতিতে শব্দের উৎসের দিকে ধাবমান একটি বিমানের পাইলটের শ্রুত শব্দের কম্পাংক কত হবে?

(ক) একই

(খ) দুইগুণ

(গ) তিনগুণ

(ঘ) চারগুণ

৫২। 200 ছিদ্র বিশিষ্ট একটি চাকতি প্রতি ঘন্টায় কতবার ঘুরলে নির্গত সুরের কম্পাংক 10 Hz হবে?

(ক) 100 বার

(খ) 50 বার

(গ) 180 বার

(ঘ) 200 বার

৫৩। ধনাত্বক চার্জে চার্জিত ধাতব গোলক M কে অচার্জিত গোলক N এর সংস্পর্শে আনা হল । তার ফলে-

(ক) উভয় গোলক ধনাত্বক চার্জে চার্জিত

(খ) গোলক M ধনাত্বক চার্জে চার্জিত এবং গোলক N ঋণাত্বক চার্জে চার্জিত

(গ) গোলক M ধনাত্বক চার্জে চার্জিত এবং গোলক N চার্জ নিরপেক্ষ

(ঘ) গোলক M চার্জ নিরপেক্ষ এবং গোলক N ধনাত্মক চার্জে চার্জিত

৫৪। বজ্রপাতের সময় 30 C চার্জ 1.0 x 10⁸ V বিভব পার্থক্যের মধ্যে 2.0 x 10⁻² s সময়ে নিঃসারিত হয় । ঐ বজ্রনিনাদের সাথে অবমুক্ত শক্তির পরিমান হল-

(ক) 1.5 × 10¹¹ J

(খ) 3.0 x 10⁸ J

(গ) 6.0 x 10⁷ J

(ঘ) কোনটিই নয়

৫৫। বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1 pF. পাতের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে পাত দুটির মধ্যবর্তী স্থান সম্পূর্ণরূপে মোম পরামাধ্যম দিয়ে পূর্ণ করা হল । ফলে ধারকত্ব 2 pF হয় । মোমের ডাইইলেকট্রিক ধ্রুবক হল-

(ক) 0.25

(খ) 0.50

(গ) 2.0

(ঘ) 4.0

৫৬। 110 V ব্যাটারীর সাথে সংযুক্ত একটি টাংষ্টেন বাতির পৃষ্ঠ ক্ষেত্রফল 0.4 cm² এটি 3000 K তাপমাত্রায় আলো ছড়াচ্ছে । বাতিটির বিদ্যুৎ প্রবাহের মান কত? [σ = 5.7 x 10⁻⁸ Wm⁻²K⁻⁴ ]

(ক) 1 A

(খ) 1.5 A

(গ) 1.68 A

(ঘ) 2 A

৫৭। 10 পাকের একটি আদর্শ সলিনয়েডের আবেশের পরিমান 3.5 mH. সলিনয়েডের মধ্যে 2A বিদ্যুৎ প্রবাহিত হলে, প্রতি পাকের জন্য চৌম্বক ফ্লাক্স হবে-

(ক) 0 wb

(খ) 3.5×10⁻⁴ Wb

(গ) 7.0×10⁻⁴ Wb

(ঘ) 7.0×10⁻³ Wb

৫৮। ইয়ং এর পরীক্ষায় একটি নয়, দুইটি চির থাকার কারণ হল-

(ক) তীব্রতা বাড়ানো

(খ) একটি চির কম্পাংকের জন্য এবং অপরটি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য

(গ) পথের দূরত্বের পার্থক্য সৃষ্টির জন্য

(ঘ) একটি চির Ē ক্ষেত্রের জন্য এবং অপরটি B ক্ষেত্রের জন্য

৫৯। 10 henry স্বকীয় আবেশের একটি আবেশকের মধ্য দিয়ে 12 A বিদ্যুৎ প্রবাহমান । এতে 50 ms-এ 600V তড়িৎ চালক শক্তি আবিষ্ট হলে, তড়িৎ প্রবাহের মান কত ?

(ক) 6 A

(খ) 9 A

(গ) 12 A

(ঘ) 15 A

৬০। 4 বিবর্ধন ক্ষমতা বিশিষ্ট একটি নভো-দূরবীক্ষণ যন্ত্রের দুইটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব 36 cm লেন্স দুইটির ফোকাস দূরত্ব কত হবে?

(ক) 7.2 cm, 28.8 cm

(খ) 5 cm, 20 cm

(গ) 45 cm, 180 cm

(ঘ) 27 cm, 108 cm

৬১। একটি 40 W ও একটি 60 W বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলে, কোন বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে?

(ক) 40 W lamp

(খ) 60 W lamp

(গ) দুইটির উজ্জ্বল্য সমান

(ঘ) সাপ্লাইয়ের ভোল্টেজের উপর নির্ভর করবে

৬২। রাডার ষ্টেশন থেকে চাঁদের দূরত্ব 3.8 x 10⁸ m হলে, রাডার সংকেত চাঁদে যাওয়া ও ফেরত আসার জন্য প্রয়োজনীয় সময়-

(ক) 1.3 s

(খ) 2.5 s

(গ) 8.0 s

(ঘ) 8.0 min

৬৩। একটি নিয়ন টিউবে উচ্চ বিভব দেয়া হলে, বাতিটির ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হয় । টিউবের ক্যাথোডের দিকে কোন কণা প্রবাহিত হয়?

(ক) ইলেকট্রন

(খ) প্রোটন

(গ) ধনাত্মক নিয়ন আয়ন

(ঘ) ঋণাত্মক নিয়ন আয়ন

৬৪। 450 W এর IPS এর মাধ্যমে নিচের কোন লোড চালান সম্ভব হবে যখন প্রতিটি ফ্যান 90 W এবং প্রতিটি বাতি 45 W ব্যবহার করে ।

(ক) 4 fans and 3 lights

(খ) 3 fans and 4 lights

(গ) 3 fans and 5 lights

(ঘ) 4 fans and 4 lights

৬৫। শূন্য ভর এবং E শক্তি বিশিষ্ট কনার ভরবেগ হল-

(ক) EC

(খ) EC²

(গ) √ EC

(ঘ) E/C

৬৬। একটি অপদ্রব্যযুক্ত অর্ধপরিবাহী p-অথবা n-ধরন নির্ণয় করা হয়-

(ক) ইহার বিদ্যুৎ পরিবাহিতা মেপে

(খ) হল-ইফেক্ট পরীক্ষার সাহায্যে

(গ) ইহার তাপর ধারকত্ব মেপে

(ঘ) ইহার রোধের সহগ মেপে

৬৭। ইলেকট্রনের এন্টি পার্টিকেল হল-

(ক) প্রোটন

(খ) নিউট্রন

(গ) পজিট্রন

(ঘ) এন্টি প্রোটন

৬৮। সবচেয়ে শক্তিশালী ননআয়োনাইজিং রেডিয়েশন হল-

(ক) অতি বেগুনী রশ্মি

(খ) রাডার

(গ) মাইক্রোওয়েভ

(ঘ) অবলোহিত রশ্মি

৬৯। কোন রঙের কাঁচে আলোর বেগ সবচেয়ে কম?

(ক) বেগুনী

(খ) নীল

(গ) সবুজ

(ঘ) লাল

৭০। ডায়াচৌম্বকীয় পদার্থ হল-

(ক) চুম্বক দিয়ে প্রবলভাবে বিকর্ষিত হয়

(খ) চুম্বক দিয়ে প্রবলভাবে আকর্ষিত হয়

(গ) চুম্বক দিয়ে ক্ষীণভাবে আকর্ষিত হয়

(ঘ) চুম্বক দিয়ে ক্ষীণভাবে বিকর্ষিত হয়

৭১। এক্স-রে এর জন্য কোনটি সঠিক নয় ?

(ক) এটি একটি বিন্দুতে একিভূত করা যায়

(খ) এটি তড়িৎক্ষেত্র দিয়ে বিচ্যুত হয়, না

(গ) এটি চৌম্বকক্ষেত্র দিয়ে বিচ্যুত হয়, না

(ঘ) এটির কোন চার্জ নেই

৭২। কোন বৈশিষ্ট্য বলে দেয় যে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ হতে পারে?

(ক) প্রতিফলন

(খ) প্রতিসরণ

(গ) ব্যতিচার

(ঘ) সমবর্তন

৭৩। গ্যাসীয় অবস্থায় নিরপেক্ষ পরমানুতে একটি ইলেক্ট্রন যোগ করলে যে শক্তির পরিবর্তন হয়, তাকে বলা হয়-

(ক) ইলেকট্রনেগেটিভিটি

(খ) আয়নীকরন বিভব

(গ) ইলেকট্রন আসক্তি

(ঘ) আয়নীকরন শক্তি

৭৪। নিচের অক্সাইডগুলোর মধ্যে কোনটি পাইরেক্স গ্লাস তৈরি করতে ব্যবহৃত হয়?

(ক) Al₂O₃

(খ) SiO₂

(গ) LiO₂

(ঘ) B₂O₃

৭৫। পর্যায় সারণীর ৪র্থ পিরিয়ডের IIA গ্রুপে উপস্থিত মৌলটির ইলেকট্রন বিন্যাস হল-

(ক) 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s²

(খ) 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶

(গ) 1s² 2s² 2p⁶ 3s² 4s² 3d²

(ঘ) None of the above

৭৬। Co(NH₃)₄Cl₃ এর জলীয় দ্রবণে যথেষ্ট পরিমান AgNO₃ দ্রবণ যোগ করলে অধঃক্ষেপিত AgCl এর মোল সংখ্যা হল-

(ক) 1

(খ) 2

(গ) 3

(ঘ) 0

৭৭। সমীকরণগুলোর মধ্যে কোনটি জারণ-বিজারণ বিক্রিয়া?

(ক) Cr₂O₄²⁻ + 2OH⁻ → 2Cr₂O₄²⁻ + H₂O

(খ) H₂O₂ + KOH → KHNO₂ + H₂O

(গ) K + O₂ → KO₂

(ঘ) Ca(HCO₃)₂ → CaCO₃ + CO₂ + H₂O

৭৮। একটি মৌলের সকল নিরপেক্ষ পরমাণুর জন্য নিচের কোন উক্তিটি সঠিক?

(ক) তাদের সমান সংখ্যক, প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন রয়েছে

(খ) তাদের সমান সংখ্যক নিউট্রন ও প্রোটন রয়েছে

(গ) তাদের সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন রয়েছে

(ঘ) তাদের সমান সংখ্যক ইলেকট্রন ও নিউট্রন রয়েছে

৭৯। পর্যায় সারণীর কোন গ্রুপগুলোতে ধাতু ও অধাতু উভয়ই রয়েছে?

(ক) 1A, IIA, IIIA, IVA

(খ) IIA, IIA, IVA, VA

(গ) IIIA, IVA, VA, VIA

(ঘ) IIA, IVA, VA, VIIA

৮০। সাদা ভিনেগার দ্রবণটি হল-

(ক) এসিটিক এসিডের 1% জলীয় দ্রবণ

(খ) ফরমিক এসিডের 1% জলীয় দ্রবণ

(গ) এসিটিক এসিডের 5% জলীয় দ্রবণ

(ঘ) ফরমিক এসিডের 5% জলীয় দ্রবণ

৮১। কলয়ডাল দ্রবণের চারিদিকে আলো ছড়ানোর ধর্মকে বলা হয়-

(ক) ফ্যারাডে ইফেক্ট

(খ) টিনডাল ইফেক্ট

(গ) ব্রাউনিয়ান ইফেক্ট

(ঘ) খ ও গ

৮২। ভ্যান ডার ওয়ালস্ সমীকরণে ধ্রুবক ‘a’ যার সাথে সম্পর্কযুক্ত-

(ক) আন্তঃআণবিক আকর্ষণ

(খ) আন্তঃআণবিক বিকর্ষণ

(গ) অনুগুলোর প্রকৃত আয়তন

(ঘ) খ ও গ

৮৩। কোনটি সবচেয়ে দুর্বল প্রকৃতির মিথষ্ক্রিয়া?

(ক) ভ্যান ডার ওয়ালস্ আকর্ষণ

(খ) হাইড্রোজেন বন্ধন

(গ) সমযোজী বন্ধন

(ঘ) দ্বিপোল আকর্ষণ

৮৪। নমুনাসারিগুলোর বর্ধিত বন্ধন কোণ (O-N-O) অনুসারে কোনটি সঠিক?

(ক) NO₂ < NO₂⁻ < NO₂⁺

(খ) NO₂⁺ < NO₂ < NO₂⁻

(গ) NO₂⁻ < NO₂⁺ < NO₂

(ঘ) NO₂⁻ < NO₂ < NO₂⁺

৮৫। কোনটি DNA ও RNA এর গুরুত্বপূর্ণ গঠন উপাদান?

(ক) Mangnesium

(খ) Sodium

(গ) Sulphur

(ঘ) Phosphorous

৮৬। কোনটি মেটা-নির্দেশক নয় যখন সেটা বেনজিন চক্রের সাথে যুক্ত থাকে?

(ক) -C₆H₅

(খ) -NO₂

(গ) -C ≡ N

(ঘ) -CO₂H

৮৭। বিক্রিয়াটির প্রধান উৎপাদ হবে-

(ক)

(খ)

(গ)

৮৮। CH3CH2–C=O-CH2–C=O-OCH2-CH3 । এস্টারটিতে কোন হাইড্রোজেনগুলো বেশি অম্লীয়?

(ক) 1

(খ) 2

(গ) 3

(ঘ) 4

৮৯। লেড (II) অক্সাইডকে দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহার করা যাবে?

(ক) HNO₃

(খ) H₂SO₄

(গ) HCl

(ঘ) Hot H₂O

৯০। রসায়ন শাস্ত্রে গবেষণার জন্য ন্যানো-রসায়ন একটি আকর্ষণীয় ক্ষেত্র । ন্যানো-কনার আকার (ব্যাস) হল-

(ক) ~10⁻⁹ m

(খ) 1-100 m

(গ) 0.59×10⁻⁸ cm

(ঘ) 0.1Å

৯১। কোন প্রক্রিয়াটি তাপউৎপাদী?

(ক) ঘনীভবন

(খ) বাষ্পীভবন

(গ) উর্দ্ধপাতন

(ঘ) গলন

৯২। কোন যৌগটি থেকে পলিমারকরণ বিক্রিয়া করা সম্ভব নয় ?

(ক)

(খ)

(গ)

(ঘ)

৯৩। গ্রীগনার্ড বিক্রিয়া দিয়ে একটি প্রাইমারী অ্যালকোহল তৈরির জন্য যে বস্তুটি ব্যবহার করা হয়, তা হল-

(ক) CH₃MgBr

(খ) HCHO

(গ) RCHO

(ঘ) R-C-R=O

৯৪। কার্বোহাইড্রেটের শিকলের দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রথমেই যার সাথে বিক্রিয়া করতে হয়, তা হল-

(ক) HCHO

(খ) HCHO + RMgX

(গ) NaNO₂ + HX

(ঘ) HCN

৯৫। একটি উদ্বায়ী তরলকে আবদ্ধ পাত্রে রাখা হলে, যে তাপমাত্রায় বাষ্প এবং তরলের মধ্যে সাম্যবস্থা অর্জিত হয়, তা হল-

(ক) কক্ষ তাপমাত্রা

(খ) স্ফুটনাংক তাপমাত্রা

(গ) হিমাংক তাপমাত্রা

(ঘ) যে কোন তাপমাত্রা

৯৬। কোন তরলটির স্ফুটনাংক সবচেয়ে বেশি?

(ক) বিশুদ্ধ পানি

(খ) কোমল পানীয়

(গ) ইথাইল অ্যালকোহল

(ঘ) বেনজিন

৯৭। 27°C তাপমাত্রায় একটি গ্যাসের বর্গমূল গড় বৰ্গবেগ 1304 cms⁻¹. গ্যাসটি হল-

(ক) O₂

(খ) CO₂

(গ) NH₃

(ঘ) SO₂

৯৮। 40°C তাপমাত্রায় N₂O₅ এর বিয়োজন বিক্রিয়ার অর্ধায়ুকাল 45 min. বিক্রিয়াটির বেগ ধ্রুবক হল-

(ক) 0.105 min⁻¹

(খ) 0.015 min⁻¹

(গ) 0.02 S ⁻¹

(ঘ) 0.015 S⁻¹

৯৯। প্রমাণ তাপমাত্রা ও চাপে নিচের কোন গ্যাসটির মোলার আয়তন সবচেয়ে বেশি?

(ক) H₂

(খ) He

(গ) Nitrogen

(ঘ) কোনটিই নয়

১০০। লোহার মরিচা পড়া একটি-

(ক) জারণ বিক্রিয়া

(খ) বিজারণ বিক্রিয়া

(গ) প্রতিস্থাপন বিক্রিয়া

(ঘ) জারণ-বিজারণ বিক্রিয়া

১০১। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমানুর শক্তি-

(ক) যুক্ত অবস্থার চেয়ে কম

(খ) যুক্ত অবস্থার চেয়ে বেশি

(গ) যুক্ত অবস্থার সমান

(ঘ) তাপমাত্রার উপর নির্ভর করে যে কোনটিই হতে পারে

১০২। রাসায়নিক বিক্রিয়ায় যে তাপশক্তির পরিবর্তন হয়, তার উৎস হল বস্তুটির-

(ক) গতিশক্তি

(খ) স্থিতিশক্তি

(গ) মোট শক্তি

(ঘ) অভ্যন্তরীণ শক্তি

১০৩। কোনটি আয়নিক এবং সমসত্ত্ব সাম্যাবস্থার উদাহরণ?

(ক) NH₄Cl(s) ⇌ NH₃(g) + HCl(g)

(খ) NH₄Cl(aq) ⇌ NH₄⁺ (aq) + CI⁻

(গ) C₁₂H₂₂O₁₁(s) ⇌ C₁₂H₂₂O₁₁

(ঘ) CaCO₃(s) ⇌ Ca²⁺ (g) + CO₃²⁻

১০৪। যদি ইউরোনিয়াম (ভর 238 এবং পারমানবিক সংখ্যা 92) থেকে একটি α-কণা নির্গত হয়, উৎপাদিত মৌলের ভর ও পারমানবিক সংখ্যা যথাক্রমে-

(ক) 234 and 90

(খ) 234 and 92

(গ) 238 and 90

(ঘ) 238 and 92

১০৫। কোনটি অ্যামিনো এসিড নয়?

(ক) Benzidine

(খ) Glycine

(গ) Adenine

(ঘ) Histidine

১০৬। কোন যৌগে C = 18.5%, H = 1.55%, Cl = 55.04% এবং O = 23.81% উপস্থিত আছে । যৌগটির সংকেত কি হতে পারে?

(ক) CHClO

(খ) ClCH₂O

(গ) CH₂ClO₂

(ঘ) C₂H₂ClO₂

১০৭। She was very pleased by the appreciation she received like everyone else, she enjoyed being-

(ক) entertained

(খ) praised

(গ) playful

(ঘ) vindicated

১০৮। Pioneer men and women endured terrible hardships, and-

(ক) so do their children

(খ) neither did the children

(গ) also the child

(ঘ) so did their children

১০৯। The changes in this city have occurred-

(ক) with swiftness

(খ) rapidly

(গ) fastly

(ঘ) in rapid ways

১১০। —1000 species of finch have been identified.

(ক) As many as

(খ) As many

(গ) As much as

(ঘ) Much as

১১১। Visitors were not permitted entering the park after because of the lack of security and lighting.

(ক) Visitors

(খ) entering

(গ) because

(ঘ) of

১১২। Writers like William Shakespeare and Edgar Allan Poe are not only prolific but too interesting.

(ক) Writers

(খ) like

(গ) are

(ঘ) interesting

১১৩। I need both fine brown sugar as well as powdered sugar to bake a Hawaiian cake.

(ক) both

(খ) fine

(গ) a

(ঘ) as

১১৪। Even a professional psychologist may have difficultly talking calm and logically about his own problems.

(ক) Even

(খ) Calm

(গ) about

(ঘ) own

১১৫। What does the author say about the speech?

(ক) It is the only true form of communication

(খ) It is dependent upon the advances made by inventors

(গ) It is necessary for communication to occur

(ঘ) It is the most advanced form of communication

১১৬। According to the passage, what is a signal?

(ক) The most difficult form of communication to describe

(খ) A form of communication which may be used across long distances

(গ) A form of communication that interrupts the environment

(ঘ) The form of communication most related to cultural perceptions

১১৭। The word “intricate” could best be replaced by which of the following?

(ক) intefficient

(খ) complicated

(গ) historical

(ঘ) uncertain

১১৮। Applauding was cited as an example of

(ক) a signal

(খ) a sign

(গ) a symbol

(ঘ) a gesture

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *