যে ভাজক টিস্যু উদ্ভিদের মূল ও কান্ডের শীর্ষদেশের অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে তাকে প্রোমেরিস্টেম বা আদি ভাজক টিস্যু বলে। ইহা উদ্ভিদের মূল ও কান্ডের শীর্ষদেশে অবস্থান করে। এ টিস্যুর কোষগুলো ছোট, অপরিনত, কোষগহŸরবিহীন এবং কোষপ্রাচীর পাতলা। এ অঞ্চল থেকে উদ্ভিদের প্রথম বৃদ্ধি শুরু হয়। ইহা বিভিন্ন তলে বিভাজিত হয়ে বিভিন্ন অঙ্গ গঠন করে।