(i) অমেরুদন্ডী প্রাণী (Invertebrate)ঃ যে সব প্রাণীর দেহে মেরুদন্ড নাই তাদেরকে অমেরুদন্ডী প্রাণী বলে। Protozoa, Metazoa, Porifera, Cnidaria, Platyhelminthes, Nematoda, Mollusca, Annelida, Arthropoda I Echinodermata পর্বের প্রাণীরা অমেরুদন্ডী। যেমন- শামুক (Pila globosa), মাছি (Musca domestica), কেঁচো (Metaphire posthuma) প্রভৃতি।
(ii) মেরুদন্ডী প্রাণী (Vertebrate)ঃ যে সব প্রাণীর দেহে মেরুদন্ড আছে তাদেরকে মেরুদন্ডী প্রাণী বলে। Chordata পর্বের প্রাণীরা মেরুদন্ডী। যেমন- সিংহ (Panthera leo), বাঘ (Panthera tigris), গোখরা (Naja naja), গরু (Bos indicus) প্রভৃতি।