(i) সয়াবিন থেকে Pyrroline-5 Carboxylase Syntase জিন পৃথক করে তামাক গাছে সংযুক্ত করার পর দেখা গেল উহা দশগুণ বেশি লবণাক্ত জমিতে জন্মাতে পারে।
(ii) উত্তর মেরু অঞ্চলের ছোট ছোট মাছ (Flounder) থেকে শৈত্য প্রতিরোধক AF জিন পৃথক করে ফসলী উদ্ভিদে প্রবেশ করিয়ে শৈত্য সহনশীল ফসল সৃষ্টি করা হয়েছে। যেমন– টমেটো, গোল আলু ইত্যাদি।
(iii) Bacillus subtilis ব্যাকটেরিয়া থেকে csPB জিন নিয়ে ভূট্রা উদ্ভিদে প্রবেশ করিয়ে খরা প্রতিরোধী ভূট্রা সৃষ্টি করা হয়েছে।
(iv) Arabidopsis থেকে At NHXI জিন নিয়ে পীনাট উদ্ভিদে প্রবেশ করিয়ে লবণাক্ত সহিঞ্চু পীনাট সৃষ্টি করা হয়েছে।
(v) প্রাকৃতিক পরিবেশে তাপ, ঠান্ডা, ভারী ধাতু, ফাইটোহরমোন ইত্যাদি পীড়ন প্রতিরোধী জিন শনাক্ত করা হয়েছে। এ সব জিন উদ্ভিদ দেহে প্রবেশের চেষ্টা চলছে।