মূলরোম এককোষী ও কিউটিক্ল বিবর্জিত এবং কান্ডরোম বহুকোষী ও কিউটিক্ল যুক্ত। ইহা শাখাযুক্ত বা শাখাবিহীন বা তারকাকৃতি বা স্টিলেট (Althaea-পাতা) হতে পারে। কার্পাস তুলার বীজত্বক থেকে সৃষ্ট রোম দেখতে আঁশের মতো এবং তুলা তন্তু গঠন করে। একবীজপত্রী কান্ডে কান্ডরোম থাকে না। মূলরোম মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। পাতা ও কান্ডের রোম প্রস্বেদন হ্রাস করে।