লাইকেন বাতাস এবং বৃষ্টির পানি থেকে অতিদ্রুত প্রয়োজনীয় পদার্থ সংগ্রহ করতে পারে। ইহা সালফার ডাই অক্সাইড, ভারি ধাতু, রেডিও অ্যাকটিভ পদার্থ প্রভৃতি দ্রæত শোষণ করে। এসব দূষিত পদার্থ শোষণের ফলে লাইকেন মারা যায়। তাই বায়ু দূষণ অঞ্চলে লাইকেনের সংখ্যা কম থাকে। লাইকেনের সংখ্যা কম দেখে নিশ্চিত হওয়া যায় যে পরিবেশটি ধীরে ধীরে দূষিত হতে যাচ্ছে। অর্থাৎ লাইকেন পরিবেশ দূষণের নির্দেশক বা Indicator হিসেবে কাজ করে।ড.সিদ্দিকপাবলিকেশন্স