শ্বেত রক্তকণিকার কাজ কী কী । Functions of WBC । ড. সিদ্দিক পাবলিকেশন্স

১। ফ্যাগোসাইটোসিসঃ  মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে।

২। জীবাণু ধ্বংসঃ নিউট্রোফিলে বিষাক্ত দানা থাকে যা জীবাণুকে ধ্বংস করে।

৩। রোগ প্রতিরোধঃ  লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে দেহকে রোগ প্রতিরোধী করে।

৪। মৃত কোষ অপসারণঃ এরা দেহ থেকে মৃত কোষকে অপসারণ করে।

৫। রক্ত জমাট বাঁধা রোধঃ বেসোফিল হেপারিন সৃষ্টি করে রক্ত জমাট বাঁধা রোধ করে।

৬। হিস্টামিনঃ দানাদার শ্বেত রক্তকণিকা হিস্টামিন তৈরী করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *