১। প্রতিদিন ৮–১০ গ্লাস বিশুদ্ধ পানি পান করতে হবে। এতে নাক দিয়ে আগত গাঢ় তরল পাতলা হয়।
২। রোগাক্রান্ত স্থানে বার বার ভেজা গরম কাপড়ের সেক দিলে উপশম হয়।
৩। প্রতিদিন ২–৪ বার অল্প গরম জলীয়বাষ্প অথবা মেনথলযুক্ত বাষ্প নাক দিয়ে গ্রহণ করলে স্বস্তিবোধ হয়।
৪। নাকে লবণাক্ত পানি ছিটকে দিয়ে মিউকাস ও ব্যাকটেরিয়া ধুতে হবে।
৫। প্রাথমিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, নাকের ড্রপ ও ব্যথানাশক ওষুধ ব্যবহার করা যেতে পারে।
৬। যত দ্রুত সম্ভব একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
৭। ওষুধে রোগ নিরাময় না হলে স্যালাইন পানি দিয়ে সাইনাস ওয়াশ অথবা অপারেশন করতে হবে।