১। পাতার সংখ্যাঃ উদ্ভিদ দেহে পাতার সংখ্যা বেশি হলে সালোকসংশ্লেষণের পরিমাণ বেশি হয় এবং পাতার সংখ্যা কম হলে সালোকসংশ্লেষণের পরিমাণ কম হয়।
২। পাতার বয়সঃ মাঝারী বয়সের পাতায় অধিক পরিমাণ সালোকসংশ্লেষণ ঘটে। কচি এবং বয়স্ক পাতায় সালোকসংশ্লেষণের পরিমাণ কম হয়।
৩। পাতার অন্তর্গঠনঃ পাতার প্রকৃতি, মেসোফিল কোষের বিন্যাস ও পত্ররন্ধ্রের সংখ্যার উপর সালোকসংশ্লেষণের হার নির্ভর করে।
৪। প্রোটোপ্লাজমঃ যে পাতার প্রোটোপ্লাজম বেশি তার সালোকসংশ্লেষণের হারও বেশি।
৫। ক্লোরোফিলঃ পাতায় ক্লোরোফিলের পরিমাণ বেশি থাকলে সালোকসংশ্লেষণের পরিমাণ বেশি হয়।
৬। শর্করার পরিমাণঃ পাতায় শর্করা বেশি থাকলে সালোকসংশ্লেষণের হার কম হয়।
৭। পটাশিয়ামঃ পাতায় পটাশিয়ামের পরিমাণ কম হলে সালোকসংশ্লেষণ কমে যায়।
৮। এনজাইমঃ প্রয়োজনীয় এনজাইমের পরিমাণ সালোকসংশ্লেষণের হার নিয়ন্ত্রণ করে।