উদ্ভিদ মূলরোম বা রাইজয়েড দ্বারা মাটি হতে কৈশিক পানি শোষণ করে। শোষিত পানি পাতার মেসোফিল টিস্যুতে পৌছে। এরপর মেসোফিল টিস্যু হতে ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে। ক্লোরোপ্লাস্টে পানি ও CO2 এর রাসায়নিক বিক্রিয়া ঘটে। আলোর উপস্থিতিতে পানির অণুর ফটোলাইসিস ঘটে H+ ও O2 উৎপন্ন হয়। সালোকসংশ্লেষণে ১২ অণু পানি থেকে এক অণু গ্লুকোজ উৎপন্ন হয়।
সালোকসংশ্লেষণে পানির ভ‚মিকা
(i) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত পদার্থ হিসেবে যে অক্সিজেন উৎপন্ন হয় তা পানি থেকে আসে।
(ii) পানি সালোকসংশ্লেষণে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার হয়।
(iii) সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার সময় হাইড্রোজেন দরকার হয়। পানি থেকে হাইড্রোজেন উৎপন্ন হয়।
(iv) ইহা ক্লোরোফিল অণুকে ইলেকট্রন প্রদান করে।