সালোকসংশ্লেষণ ।। সীমা নির্ধারণকারী প্রভাবক আলোচনা ।। Limiting Factor

১৮৪৩ সালে বিজ্ঞানী লিবিগ (Liebig) বলেন, কোনো শারীরতাত্তি¡ক প্রক্রিয়া যদি একাধিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে সবচেয়ে ধীরগতির প্রভাবক দ্বারা প্রক্রিয়ার হার নিয়ন্ত্রিত হবে। একে বলা হয় Law of minimum। ১৯০৫ সালে F. F. Blackman Law of minimum-কে বিস্তৃত করে Law of Limiting Factor নির্ণয় করেন। তিনি বলেন, কোন জৈব রাসায়নিক বিক্রিয়া একাধিক প্রভাবক দ্বারা প্রভাবিত হলে সবচেয়ে কম মাত্রার প্রভাবক দ্বারা ঐ বিক্রিয়ার হার নির্ধারিত হয়। এই সূত্রটিকে Law of Limiting Factor বলা হয়। কম মাত্রার প্রভাবকটিকে সীমা নির্ধারণকারী প্রভাবক বা Limiting Factor নামে অভিহিত করেছেন। তাঁর নাম অনুসারে সূত্রটিকে Blackman’s Law of Limiting Factor বলা হয়।
ব্যাখ্যাঃ লিমিটিং ফ্যাক্টরের নীতি অনুযায়ী সালোকসংশ্লেষণের প্রতিটি ফ্যাক্টরের একটি অপটিমাম মান রয়েছে। অপটিমাম মান পার হলে অন্য একটি ফ্যাক্টর প্রক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে।
৩০-৩৫ ডিগ্রী সে হলো সালোকসংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা। তাপমাত্রা ০ ডিগ্রী সে থেকে ধীরে ধীরে বাড়ানোর সাথে সাথে সালোকসংশ্লেষণের হারও বাড়তে থাকে এবং ৩০-৩৫ ডিগ্রী সে. তাপমাত্রায় সর্বোচ্চ হয়। কিন্তু ৩৫ ডিগ্রী সে এর উপরে তাপমাত্রা বাড়ানো হলে সালোকসংশ্লেষণের হার হঠাৎ দ্রæত কমে যায়। তখন অন্য একটি প্রভাবক সালোকসংশ্লেষণের হার নিয়ন্ত্রণ করে।
আবার, সালোকসংশ্লেষণে প্রতি ঘন্টায় পাতার CO2 ব্যবহারের অপটিমাম মান হলো ১০ মিলিগ্রাম। CO2 ব্যবহারের মাত্রা ১ মিলিগ্রাম থেকে ধীরে ধীরে বাড়ানোর সাথে সাথে সালোকসংশ্লেষণের হারও বাড়তে থাকে এবং ১০ মিলিগ্রামে সর্বোচ্চ হয়। কিন্তু ১০ মিলিগ্রামের উপরে CO2 বাড়ানো হলে সালোকসংশ্লেষণের হার হঠাৎ দ্রæত কমে যায়। তখন অন্য একটি প্রভাবক সালোকসংশ্লেষণের হার নিয়ন্ত্রণ করে।
লেখচিত্র থেকে দেখা যায়, Limiting Factor এর মূলনীতি আনুসারে সালোকসংশ্লেষণের হার একই সময়ে কয়েকটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হলে যে কোন একটি প্রভাবকের পরিমাণ সালোকসংশ্লেষণের স্থির অবস্থা নির্দেশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dr. Abu Bakkar Siddiq