মঞ্জরিদন্ড সংক্ষিপ্ত এবং অনেকটা স্পাইকের মতো হয়। এতে দুইটি শুকনা গ্লুম থাকে। একে শুন্য গ্লুম বলে। শুন্য গ্লুম-১ এবং শুন্য গ্লুম-২। দুইটি সপুষ্পক গ্লুম থাকে। লেমা এবং প্যালিয়া। পুষ্পক গ্লুম দু’টির মধ্যে নিচেরটিকে লেমা এবং উপরেরটিকে প্যালিয়া বলে। প্যালিয়ার উপরে পুষ্প থাকে। যেমন- ধান, গম, ভূট্রা, আখ, ঘাস প্রভৃতি।