গ্রিক শব্দ haema অর্থ রক্ত এবং coel অর্থ গহ্বর নিয়ে haemocoel শব্দটি গঠিত। হিমোলিম্ফ দ্বারা পরিপুর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলে। এদের হিমোসিলকে মিক্সোসিল বলা হয়। ইহা পৃষ্ঠীয় পর্দা ও অংকীয় পর্দা দ্বারা তিনটি প্রকোষ্ঠ বা সাইনাসে বিভক্ত। এগুলো হলো-
(i) পেরিকার্ডিয়াল সাইনাসঃ ইহা পৃষ্ঠীয় পর্দার উপরের অবস্থিত। এতে হৃৎযন্ত্র থাকে।
(ii) পেরিভিসেরাল সাইনাসঃ ইহা পৃষ্ঠীয় পর্দার নিচের অবস্থিত। এতে পৌষ্টিকনালী অবস্থান করে।
(iii) পেরিনিউরাল সাইনাসঃ ইহা অংকীয় পর্দার নিচে অবস্থিত। এতে স্নায়ুরজ্জু থাকে।