১৫ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারী প্রশ্ন ২০১৮ (স্কুল)

হুমায়রা সিদ্দিকা হুমাসা- Humaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিক- Dr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য জ্ঞানের ভান্ডার

১। কোন শব্দটি প্রাতিপদিক ?

(ক) লাঙল

(খ) দম্পতি

(গ) লেখা

(ঘ) সাধিত

২। কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?

(ক) নেতা

(খ) দাতা

(গ) কবি

(ঘ) বাদশা

৩। ‘আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়?

(ক) আহ্বান

(খ) নিমন্ত্রণ

(গ) প্রত্যাবন

(ঘ) আবাহন

৪। ‘মন না মতি’ বাগধারার অর্থ কী?

(ক) চালবাজি

(খ) অস্থির মানব মন

(গ) অরাজক পরিস্থিতি

(ঘ) অমূল্য সম্পদ

৫। ‘বীর সন্তান প্রসব করে যে নারী” এক কথায় তাকে কী বলে?

(ক) বীরপুত্র

(খ) রত্নগর্ভা

(গ) স্বর্ণমাতা

(ঘ) বীরপ্রসূ

৬। ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) জলধি

(খ) গগন

(গ) পানি

(ঘ) অবনী

৭। ‘দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

(ক) দীপ্য +মান

(খ) দিপ্য + মানচ

(গ) দিপ + শানচ

(ঘ) দীপ্ + শানচ্

৮। কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?

(ক) ট

(খ) থ

(গ) ড

(ঘ) ভ

৯। শুদ্ধ বানান কোনটি?

(ক) ষ্টেশন

(খ) রুগ্ন

(গ) বিপ্রকর্স

(ঘ) সাধারন

১০। ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

(ক) তুর্কি

(খ) আরবি

(গ) ফারসি

(ঘ) ফরাসি

১১। ‘পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে’ – বাক্যে ‘জল’ কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তৃকারকে ৭মী

(খ) কর্মকারকে শূন্য

(গ) কর্তৃকারকে শূন্য

(ঘ) করণ কারকে শূন্য

১২। কোনটি ‘নিপাতনে সিদ্ধ’ প্রত্যয়যুক্ত শব্দ?

(ক) শৈব

(খ) সৌর

(গ) দৈব

(ঘ) চৈত্র

১৩। অর্থ অনুসারে ‘হরিণ’ কোন ধরণের শব্দ ?

(ক) যৌগিক

(খ) মৌলিক

(গ) যোগরুঢ়

(ঘ) রুঢ়ি

১৪। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা , অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-

(ক) ৩২, ৮, ১০

(খ) ৩২, ৭, ১১

(গ) ৩০, ৮, ১২

(ঘ) ৩২, ৭, ৯

১৫। কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?

(ক) শুকনো

(খ) সাথে

(গ) জুতা

(ঘ) বুনো

১৬। উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে ) বসাতে হবে-

(ক) কমা

(খ) কোলন

(গ) কোলন ড্যাস

(ঘ) হাইফে

১৭। ‘খাতক’এর বিপরীত শব্দ-

(ক) অনিষ্ট

(খ) লায়েক

(গ) লোকসান

(ঘ) মহাজন

১৮। Phoneme শব্দের অর্থ-

(ক) শব্দমূল

(খ) নাম প্রকৃতি

(গ) রুপ

(ঘ) ধ্বনিমূল

১৯। ‘অরুণরাঙা’ কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?

(ক) উপমিত কর্মধারয়

(খ) রুপক কর্মধারয়

(গ) অলুক তৎপুরুষ

(ঘ) উপমান কর্মধারয় সমাস

২০। ‘হ্ম’ এর সঠিক বিশ্লেষণ কোনটি?

(ক) ক +ষ

(খ) হ +ম

(গ) হ +ন

(ঘ) ষ +ণ

২১। Apenthesis – এর অর্থ-

(ক) স্বরসঙ্গতি

(খ) স্বরাগম

(গ) অভিশ্রুতি

(ঘ) অপিনিহিতি

২২। ‘ভাস্বর’ -এর সন্ধি বিচ্ছেদ কী?

(ক) ভাস্ +সর

(খ) ভাস + কর

(গ) ভাঃ + কর

(ঘ) ভা + স্বর

২৩। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?

(ক) আমটা খাও

(খ) সবাই এখানো আসুন

(গ) সুখী হও

(ঘ) নিজের দিকে খেয়াল রাখ

২৪। ‘চক্ষুদান’- বাগধারাটির অর্থ কী?

(ক) পক্ষপাতিত্ব করা

(খ) সৌভাগ্য লাভ

(গ) চুরি করা

(ঘ) নষ্ট করা

২৫। গুণ ও বৃদ্ধি বলা হয়-

(ক) কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে

(খ) কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে

(গ) নাম -প্রকৃতির পরিবর্তনকে

(ঘ) প্রাতিপদিকের পরিবর্তনকে

২৬। His behavior surprised me . (Passive )

(ক) I surprised at his behavior

(খ) I was surprised with his behavior

(গ) I had been surprised at his behavior

(ঘ) I was surprised at his behaviour

২৭। While living in poverty , the poet had to—a great deal of sufferings .

(ক) see through

(খ) put up with

(গ) pass by

(ঘ) fall back

২৮। The word ‘Camouflage’ means-

(ক) disguise

(খ) difficult

(গ) heavy

(ঘ) dangerous

২৯। It burns the prettiest of any wood. (passive )

(ক) No other wood is as pretty as it burns

(খ) No other wood burns as pretty as it

(গ) No other wood burns is as pretty as it

(ঘ) No other wood burn as pretty as it

৩০। Anybody can apply for the post . Here ‘anybody’ is-

(ক) Possessive pronoun

(খ) Indefinite pronoun

(গ) Distributive pronoun

(ঘ) Relative Pronoun

৩১। ‘Once in a blue moon ‘ means-

(ক) full moon night

(খ) very rarely

(গ) very often

(ঘ) moonlit night

৩২। I opened the door as soon as I — the bell.

(ক) have heard

(খ) was hearing

(গ) heard

(ঘ) am heard

৩৩। He talks as if-

(ক) he was mad

(খ) he is mad

(গ) he were mad

(ঘ) he will be mad

৩৪। He parted —- his friends in tears.

(ক) with

(খ) from

(গ) against

(ঘ) beside

৩৫। Choose the correct sentence-

(ক) It rained last night

(খ) It rains last night

(গ) It will rain last night

(ঘ) It rain last night

৩৬। ‘Get rid of ‘ means-

(ক) listen

(খ) express

(গ) pretend

(ঘ) to be free from

৩৭। The teacher made the children — the book .

(ক) reading

(খ) to read

(গ) read

(ঘ) reads

৩৮। The word ‘ homogeneous’ means-

(ক) dissimilar

(খ) of the same place

(গ) of the same density

(ঘ) of the same kind

৩৯। আমরা বিষয়টি আলোচনা করব।

(ক) We shall discuss about the matter

(খ) We shall discuss to the matter

(গ) We should discuss on the matter

(ঘ) We shall discuss the matter

৪০। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ।

(ক) You will find such a country nowhere

(খ) Nowhere you will find such a country

(গ) Nowhere will you find such a country

(ঘ) You will find a country like this nowhere

৪১। Who is calling me ? (Passive )

(ক) By whom am I called ?

(খ) By whom I am called ?

(গ) By whom I was called ?

(ঘ) By whom am I being called?

৪২। The roads of Rajshahi are wider-

(ক) than those of Dhaka

(খ) than Dhaka

(গ) than that of Dhaka

(ঘ) than Dhaka’s roads

৪৩। A speech full of too many words is-

(ক) A big speech

(খ) Maiden Speech

(গ) An unimportant speech

(ঘ) A verbose speech

৪৪। Credit tk. 5000 —- my account .

(ক) with

(খ) to

(গ) in

(ঘ) for

৪৫। All love flowers. (Interrogative)

(ক) Who does not love flowers?

(খ) Who do not love flowers?

(গ) Who did not love flowers?

(ঘ) Do all love flowers?

৪৬। The adjective form of the word ‘study’ is-

(ক) Study

(খ) Stusily

(গ) Studious

(ঘ) Stupidity

৪৭। The verb of the word ‘economy’ is-

(ক) economic

(খ) economical

(গ) economically

(ঘ) economize

৪৮। A person whose head is in the clouds is-

(ক) a daydreamer

(খ) proud

(গ) an aviator

(ঘ) useless

৪৯। শব্দটি কেটে দাও-

(ক) Pen through the word

(খ) Cut the word

(গ) Cut through the word

(ঘ) Cut out the word

৫০। He said, ‘I went to Tangail ‘ (Indirect )

(ক) He said that had he gone to Tangail.

(খ) He said that I had gone to Tangail.

(গ) He said that he had gone to Tangail.

(ঘ) He said that he went to Tangail.

৫১। ৩৯ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৬৫% ?

(ক) ৬০

(খ) ৬৫

(গ) ৭৮

(ঘ) ৯৫

৫২। ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা ?

(ক) ১২০০ টাকা

(খ) ১০০০ টাকা

(গ) ১৫০০ টাকা

(ঘ) ২০০০ টাকা

৫৩। একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক নির্ণয় কর।

(ক) ৯

(খ) ১৫

(গ) ১০

(ঘ) ৬

৫৪। জামিল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩,০০০ টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন-

(ক) ৩১০০ টাকা

(খ) ৩২০০ টাকা

(গ) ৩২৫০ টাকা

(ঘ) ৩৩০০ টাকা

৫৫। একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ১২০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হলো?

(ক) ৫০%

(খ) ৫৫%

(গ) ৬০%

(ঘ) ৪০%

৫৬। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল-

(ক) ৮

(খ) ৯

(গ) ১৭

(ঘ) ১৮

৫৭। একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার । ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো-

(ক) ২০০ মিটার

(খ) ২৫০ মিটার

(গ) ৩৫০ মিটার

(ঘ) ৪৫০ মিটার

৫৮। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৬√২ একক হলে উহার পরিসীমার অর্ধেক-

(ক) ৬ একক

(খ) ১২ একক

(গ) ২০ একক

(ঘ) ২৪ একক

৫৯। x² − y² , x² + xy + y² , x³ − y³ রাশিত্রয়ের ল.সা.গু-

(ক) (x² − y²)

(খ) (x² + xy + y²)

(গ) x³ + y³

(ঘ) x − y

৬০। x² + y² + z² = 4 , x + y − z = 8 এবং yz – zx – xy এর মান-

(ক) -60

(খ) -30

(গ) 30

(ঘ) 60

৬১। 1/5 log ₓ (2187√3) হলে x এর মান-

(ক) 3√3

(খ) 3

(গ) √3

(ঘ) 1/√3

৬২। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য 4 একক হলে, উহার ক্ষেত্রফল কত বর্গ একক?

(ক) √3

(খ) 2√3

(গ) 3√3

(ঘ) 4√3

৬৩। 4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক?

(ক) √3

(খ) 4√3

(গ) 8√3

(ঘ) 16√3

৬৪। x – 2 = √3 হলে x⁴ + (1/x⁴) এর মান কত?

(ক) 196

(খ) 194

(গ) 192

(ঘ) 198

৬৫। 6 – x – (9/x) = 0 হলে x² ÷ (x² − x − 3) এর মান-

(ক) 0

(খ) 1

(গ) 20

(ঘ) 3

৬৬। 4 সে.মি. 5 সে.মি. এবং 9 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক ?

(ক) 0

(খ) 60

(গ) 80

(ঘ) 120

৬৭। tan ϑ = -5/12 , π/2 < ϑ < π , cosec ϑ এর মান কত?

(ক) -(5/13)

(খ) -(13/5)

(গ) 5/13

(ঘ) 13/5

৬৮। একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12 সে.মি.। অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব?

(ক) 90°

(খ) 42°

(গ) 45°

(ঘ) 60°

৬৯। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?

(ক) n²

(খ) n(n + 1) / 2

(গ) {n(n + 1) / 2}²

(ঘ) n(n + 1)(2n + 1) / 6

৭০। 1 / |2x-5| < ¹/₃ এর সমাধান-

(ক) x < 1 , x>4

(খ) x>1, x>4

(গ) x<1, x<4

(ঘ) 1

৭১। এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4: 6 হলে গুড়ের পরিমাণ কত?

(ক) 10%

(খ) 20%

(গ) 30%

(ঘ) 40%

৭২। ∠A ও ∠B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3: 2 ∠A এর মান কত?

(ক) 36°

(খ) 18°

(গ) 54°

(ঘ) 45°

৭৩। ১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত?

(ক) ৮৮

(খ) ৭৮

(গ) ৮৭

(ঘ) ৬৫

৭৪। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত?

(ক) ১১, ১২

(খ) ১০, ১১

(গ) ১২, ১৩

(ঘ) ৯, ১০

৭৫। (sec θ + tan θ) = 7/5 , (sec θ− tan θ) এর মান কত?

(ক) 5/7

(খ) 3/7

(গ) 3/5

(ঘ) 1/5

৭৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথবাক্য কে পাঠ করান?

(ক) প্রধান বিচারপতি

(খ) প্রধানমন্ত্রী

(গ) স্পিকার

(ঘ) চিফ হুইপ

৭৭। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কোন দেশের সহায়তার নির্মিত হয়েছে?

(ক) যুক্তরাষ্ট্র

(খ) যুক্তরাজ্য

(গ) ফ্রান্স

(ঘ) রাশিয়া

৭৮। বাংলাদেশের প্রথম ‘ফিশ ওয়ার্ল্ড এ্যাকুরিয়াম ‘ কোথায় অবস্থিত?

(ক) পটুয়াখালী

(খ) সুনাম গঞ্জ

(গ) কক্সবাজার

(ঘ) চট্রগ্রাম

৭৯। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত ?

(ক) বটেশ্বর, সিলেট

(খ) ঘাটাইল, টাঙ্গাইল

(গ) লেবুখালী, পটুয়াখালী

(ঘ) ভাটিয়ারি, চট্রগ্রাম

৮০। ‘ই-৮’ পৃথিবীর কোন ধরনের ৮ টি দেশকে নির্দেশ করে ?

(ক) সবচেয়ে দরিদ্র ৮ টি দেশ

(খ) সবচেয়ে শিল্পোন্নত ৮ টি দেশ

(গ) সবচেয়ে উন্নত ৮ টি দেশ

(ঘ) সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮ টি দেশ

৮১। ব্রিটিশ উপনিবেশ না হয়ে ও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ ?

(ক) সুদান

(খ) ইয়েমেন

(গ) মোজাম্বিক

(ঘ) সিয়েরালিওন

৮২। ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ (এসডিজি) অর্জনের সময়কাল নিম্নের কোনটি?

(ক) ২০১০ -২০২৫

(খ) ২০২০ -২০৩০

(গ) ২০১৬-২০৩০

(ঘ) ২০১৬-২০৩৫

৮৩। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?

(ক) সিলেট

(খ) ময়মনসিংহ

(গ) কুমিল্লা

(ঘ) নোয়াখালি

৮৪। বিশ্ব অটিজম দিবস পালন করা হয়?

(ক) ৫ অক্টোবর

(খ) ২৯ জানুয়ারি

(গ) ২ এপ্রিল

(ঘ) ৯ জুলাই

৮৫। বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?

(ক) ভারত-বাংলাদেশ সীমান্ত

(খ) ভারত -পাকিস্তান সীমান্ত

(গ) পাকিস্তান-চীন সীমান্ত

(ঘ) মায়ানমার-থাইল্যান্ড সীমান্ত

৮৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে?

(ক) যুক্তরাষ্ট্র

(খ) যুক্তরাজ্য

(গ) ভারত

(ঘ) কানাডা

৮৭। ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ‘ ইউরো ‘ চালু করতে বাধ্য নয়?

(ক) নেদার‌ল্যান্ডস ও যুক্তরাজ্য

(খ) নিউজিল্যান্ড ও ডেনমার্ক

(গ) ডেনমার্ক ও যুক্তরাজ্য

(ঘ) সুইডেন ও বেলজিয়াম

৮৮। বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে?

(ক) ১৯৯৮

(খ) ১৯৯৭

(গ) ২০০১

(ঘ) ১৯৯৯

৮৯। ২০১৮ সালে ফিফা বিশ্বকাপ ‘গোল্ডেন বল ‘ লাভকরী লুকা মডরিচ কোন দেশের নাগরিক ?

(ক) ফ্রান্স

(খ) জার্মানি

(গ) ব্রাজিল

(ঘ) ক্রোয়েশিয়া

৯০। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?

(ক) বঙ্গ

(খ) পুণ্ড্রবর্ধন

(গ) গৌড়

(ঘ) সমতট

৯১। আকাশ নীল দেখায় কারণ নীল রঙের-

(ক) তরঙ্গদৈর্ঘ্য বেশি

(খ) বিক্ষেপণ বেশি

(গ) প্রতিফলন বেশি

(ঘ) শোষণ বেশি

৯২। ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

(ক) অলিভার হার্ট

(খ) জ্যঁ তিরোল

(গ) রবার্ট জে শিলার

(ঘ) উইলিয়াম ডি নর্ডহাউস ও পল মাইকেল রোমার

৯৩। কোন সময়কালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে?

(ক) ২০১৯ -২০ সালকে

(খ) ২০২০ -২১ সালকে

(গ) ২০২১ -২২ সালকে

(ঘ) ২০২২ -২৩ সালকে

৯৪। জাপান ‘পার্ল হারবার’ আক্রমণ করে কবে?

(ক) ৬ই এপ্রিল, ১৯৪২

(খ) ১৭ জুন , ১৯৪৩

(গ) ৭ ডিসেম্বর, ১৯৪১

(ঘ) ১৫ জানুয়ারি, ১৯৪০

৯৫। ‘ইউয়ান ‘ কোন দেশের মুদ্রা ?

(ক) মায়ানমার

(খ) ভিয়েতনাম

(গ) থাইল্যান্ড

(ঘ) চীন

৯৬। ‘ভিসুভিয়াস’ আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?

(ক) মেক্সিকো

(খ) জাপান

(গ) ইতালি

(ঘ) রাশিয়া

৯৭। জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ ?

(ক) ভারত

(খ) চীন

(গ) বাংলাদেশ

(ঘ) রাশিয়া

৯৮। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি?

(ক) RAM

(খ) ROM

(গ) হার্ডডিস্ক

(ঘ) অপারেটিং সিস্টেম

৯৯। বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?

(ক) অক্সিজেন

(খ) কার্বন-ডাইঅক্সাইড

(গ) নাইট্রোজেন

(ঘ) হাইড্রোজেন

১০০। কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে-

(ক) ক্যালসিয়াম অক্সালেট

(খ) ক্যালসিয়াম কার্বনেট

(গ) ক্যালসিয়াম ফসফেট

(ঘ) ক্যালসিয়াম সালফেট

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *