জৈব ও অজৈব পদার্থ দ্বারা গঠিত দেহের সর্বাপেক্ষা সুদৃঢ় কলাকে অস্থি বলে। অস্থির ম্যাটিক্সে ৪০% জৈব পদার্থ এবং ৬০% অজৈব খনিজ লবণ থাকে। জৈব পদার্থ হিসেবে কোলাজেন ও অসিমিউকয়েড (মিউকোপলিস্যাকারাইড) থাকে। অজৈব পদার্থ হিসেবে ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ফসফেট থাকে। ম্যাট্রিক্সে ক্যালসিয়াম লবণ থাকে বলে অস্থি শক্ত হয়। এতে ৯৭% ক্যালসিয়াম থাকে। অস্থির আবরণীকে পেরিঅস্টিয়াম বলে। পেরিঅস্টিয়াম সার্পে তন্তু (Sharpey’s fibers) দ্বারা অস্থির সাথে যুক্ত থাকে। অস্থির মেডুলারী গহ্বরের আবরণীকে এন্ডোস্টিয়াম বলে।