কোরালয়েড মূল কী । প্রবাল মূল কী । রুট টিউবারকল কী

Cycas-এর প্রধান মূল নষ্ট হওয়ার পর অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল মাটির নিচে বৃদ্ধ পায়। অস্থানিক মূলের কতিপয় অংশ মাটির উপরে চলে আসে এবং দ্বিধাবিভক্ত হয়ে শাখা-প্রশাখা সৃষ্টি করে। মাটির উপরে এসব মূল ব্যাকটেরিয়া, নস্টক (Nostoc), অ্যানাবিনা (Anabaena) প্রভৃতি দ্বারা আক্রান্ত হয়। আক্রান্ত এসব মূলের স্বাভাবিক আকৃতি পরিবর্তিত হয়ে বিকৃত আকার ধারণ করে। মূলের বিকৃত আকৃতি সমুদ্রের প্রবাল বা কোরালের মতো হওয়ায় এদেরকে কোরালয়েড মূল বা প্রবাল মূল বা রুট টিউবারকল বলে। কোরালয়েড মূলের কর্টেক্সের যে অংশে নস্টক ও অ্যানাবিনা অবস্থান করে সে অংশকে শৈবাল স্তর বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *