লিগনিনবিহীন, স্থুলপ্রাচীর বিশিষ্ট সজীব কোষ নিয়ে কোলেনকাইমা গঠিত। কোষগুলো বহুভ‚জাকার বা লম্বাকার। আন্তঃকোষীয় ফাঁক থাকে না। কোষগুলো প্রসারণক্ষম।
কোলেনকাইমা টিস্যুর কাজ
(i) ক্লোরোপ্লাস্টযুক্ত (ক্লোরেনকাইমা) কোলেনকাইমা খাদ্য তৈরী করে।
(ii) উদ্ভিদের বর্ধনশীল ও নরম অঙ্গগুলোকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।
(iii) স্থিতিস্থাপক ও প্রসারণ গুণ থাকায় উদ্ভিদকে বেঁকে যেতে সাহায্য করে।
(iv) ইহা স্থিতিস্থাপক হওয়ায় উদ্ভিদ অঙ্গ সহজে ভাঙ্গে না।