ক্যাম্বিয়াম হলো একধরনের ভাজক টিস্যু। জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে যে ক্যাম্বিয়াম থাকে তাকে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলে। ভাস্কুলার বান্ডলের মাঝখানে যে ক্যাম্বিয়াম সৃষ্টি হয় তাকে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলে। কর্টেক্স থেকে যে সেকেন্ডারী ক্যাম্বিয়াম সৃষ্টি হয় তাকে কর্ক ক্যাম্বিয়াম বলে।