ক্লোরোফিল হলো সবুজ বর্ণের সালোকসংশ্লেষণকারী কণিকা। পাতার মেসোফিল টিস্যুতে ক্লোরোপ্লাস্ট অধিক পরিমাণে থাকে। সবুজ উদ্ভিদে পাঁচ ধরনের ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল a, b, c, d ও e। ক্লোরোফিল-a হলদে-সবুজ বর্ণের এবং ক্লোরোফিল-b নীলাভ-সবুজ বর্ণের। কিছু ক্লোরোফিল- a (P-700) 700 nm তরঙ্গ দৈর্ঘ্যরে আলোকরশ্মি বেশি শোষণ করে, আবার কিছু ক্লোরোফিল- a (P-680) 680 nm তরঙ্গ দৈর্ঘ্যরে আলোকরশ্মি বেশি শোষণ করে। এসব ক্লোরোফিল সালোকসংশ্লেষণে অংশ গ্রহণ করে। থাইলাকয়েডের কোয়ান্টোজোমে আলোক বিক্রিয়া এবং স্ট্রোমা অংশে আলোক নিরপেক্ষ বিক্রিয়া ঘটে। আধুনিক বিজ্ঞানীরা মনে করেন, ক্লোরোফিল- a দ্বারা শোষিত আলোক শক্তি সালোকসংশ্লেষণে কাজে লাগে। অন্যান্য রঞ্জক পদার্থ কর্তৃক শোষিত আলোক শক্তি ক্লোরোফিল-a কে প্রদান করে। কতিপয় সবুজ সালফার ব্যাকটেরিয়া রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, ক্লোরোবিয়াম প্রভৃতিতে ব্যাকটেরিওক্লোরোফিল থাকে। ক্লোরোফিলের রাসায়নিক উপাদান হলো- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম।
ক্লোরোফিল-a ঃ C55H72O5N4Mg
ক্লোরোফিল-b ঃ C55H70O6N4Mg
ক্লোরোফিল-c ঃ C35H30O5N4Mg
ক্লোরোফিল-d ঃ C54H70O6N4Mg
সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা
সালোকসংশ্লেষণে ক্লোরোফিল সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রুপান্তর করে। ইহা সুর্যালোকের ফোটন কণা বা কোয়ান্টাম শোষণ করে সক্রিয় হয় এবং পানির অণুকে বিশ্লিষ্ট করে H+ ও OH- উৎপন্ন করে।