Zygos অর্থ জোড়া এবং tene অর্থ সুতা। এ পর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম গুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। হোমোলোগাস ক্রোমোসোম গুলোর মধ্যে আকর্ষণ শুরু হয়। ক্রোমোসোম গুলো পরস্পরের কাছাকাছি আসে এবং জোড়া বাঁধে (একটি পিতা থেকে অন্যটি মাতা হতে আসে)। ক্রোমোসোম গুলোর জোড়া বাঁধার প্রক্রিয়াকে সিন্যাপসিস এবং এক এক জোড়া ক্রোমোসোমকে বাইভেলেন্ট বলে। বাইভেলেন্টের ক্রোমোসোম দুটি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স দ্বারা যুক্ত থাকে। জোড়া বাঁধার প্রক্রিয়া এক প্রান্ত থেকে শুরু হয়ে অন্য প্রান্তে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ারের মধ্যে আরম্ভ হয়ে ধীরে ধীরে দুদিকে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে। প্রতিটি কোষে যত সংখ্যক ক্রোমোসোম থাকে তার অর্ধেক সংখ্যক বাইভেলেন্ট গঠিত হয়। এ পর্যায়ে ক্রোমোসোম গুলো আরও সংকুচিত, মোটা ও খাটো হয়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সুস্পষ্ট থাকে।
[একই গঠন বিশিষ্ট ক্রোমোসোমকে হোমোলোগাস ক্রোমোসোম বলে। হোমোলোগাস ক্রোমোসোমের একটি পিতা থেকে এবং অপরটি মাতা থেকে আসে]