জাইগোমাইকোটা বিভাগের ছত্রাককে জাইগোট ছত্রাক বলা হয়। এই বিভাগের সবচেয়ে পরিচিত ছত্রাক হলো ছাতলা বা মোন্ড ছত্রাক। এদের অধিকাংশই স্থলজ প্রকৃতির এবং মাটি, পচনশীল উদ্ভিদ বা প্রাণীদেহে জন্মে। এরা জুস্পোর ও অ্যাপ্লানোস্পোর উৎপন্ন করে। যৌন জননের সময় এরা জাইগোস্পোর উৎপন্ন করে। এই বিভাগে প্রজাতির সংখ্যা ১,০৫০।
কয়েকটি ছত্রাক- Rhizopus, Mucor, Blakeslea, Mortierella প্রভৃতি।