গ্রীক শব্দ Xylon অর্থ wood বা কাঠ। যে টিস্যু উদ্ভিদের মূল থেকে পানি ও খনিজ লবণ দেহের বিভিন্ন অংশে পরিবহন করে তাকে জাইলেম বলে। ইহা চারটি উপাদান দ্বারা গঠিত। ট্রাকিড, ট্রাকিয়া বা ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। এদের মধ্যে জাইলেম প্যারেনকাইমা একমাত্র জীবিত উপাদান। জাইলেম ফাইবারকে উড ফাইবার বলা হয়। নারিকেল তন্তু বা কয়ের হলো এক ধরনের উড ফাইবার। ফার্ন ও নগ্নবীজী উদ্ভিদে ভেসেল থাকে না। এছাড়া Winteraceae, Tetracentraceae, Trochodendraceae প্রভৃতি গোত্রের উদ্ভিদে ভেসেল থাকে না। বিভিন্ন ধরনের জাইলেম হলো-
(i) প্রোটোজাইলেমঃ সরু গর্তযুক্ত ভেসেল কোষকে প্রোটোজাইলেম বলে।
(ii) মেটাজাইলেমঃ বড় গর্তযুক্ত ভেসেল কোষকে মেটাজাইলেম বলে।
(iii) এক্সার্ক (Exarc)ঃ প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকলে তাকে এক্সার্ক বলে। মূলের জাইলেম এক্সার্ক প্রকৃতির।ড.সিদ্দিকপাবলিকেশন্স
(iv) এন্ডার্ক (Endarc)ঃ প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে এবং মেটাজাইলেম পরিধির দিকে থাকলে তাকে এন্ডার্ক বলে। কান্ডের জাইলেম এন্ডার্ক প্রকৃতির।ড.সিদ্দিকপাবলিকেশন্স
(v) মেসার্ক (Mesarc)ঃ প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম উভয় দিকে বিন্যস্ত থাকলে তাকে মেসার্ক বলে। ফার্ন ও সাইকাস উদ্ভিদের পাতায় মেসার্ক জাইলেম পাওয়া যায়।ড.সিদ্দিকপাবলিকেশন্স
(vi) সেন্ট্রার্ক (Centrach)ঃ প্রোটোজাইলেম কেন্দ্রে এবং মেটাজাইলেম তাকে ঘিরে অবস্থান করলে তাকে সেন্ট্রার্ক বলে। ফার্ন উদ্ভিদে সেন্ট্রার্ক জাইলেম পাওয়া যায়।
জাইলেমের কাজ (Functions of Xylem)
(i) উদ্ভিদ দেহে পানি ও খনিজ লবণ পরিবহন করে।
(ii) উদ্ভিদ দেহে পানি ও খনিজ লবণ সঞ্চয় করে।
(iii) ইহা উদ্ভিদকে দৃঢ়তা দান করে।
(iv) উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করে।
(v) উদ্ভিদের সালোকসংশ্লেষণে সহযোগীতা করে।
(vi) উদ্ভিদকে প্রস্বেদনে সাহায্য করে।
(vii) উদ্ভিদদেহে ব্যাপন ও অভিস্রবণে সহায়তা করে।
(viii) ইহা উদ্ভিদদেহে কাঠ গঠন করে।ড.সিদ্দিকপাবলিকেশন্স
(ix) ইহা উদ্ভিদদেহের মূল কাঠামো গঠনে অংশ গ্রহণ করে।