জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় D ইউনিট ২০২১-২০২২ । D Unit 2021-2022, সেট I, Jahangirnagar University

১। যান্ত্রিক পেসমেকারে কোনটি নাই?

(ক) লিথিয়াম ব্যাটারি

(খ) জেনারেটর

(গ) আইপিএস

(ঘ) সেন্সরযুক্ত তার

২। পতঙ্গের মস্তকের বহিঃকঙ্কালের নাম কি?

(ক) এন্ডোক্রেনিয়াম

(খ) এপিক্রেনিয়াম

(গ) হেডক্যাপসুল

(ঘ) খ এবং গ

৩। ঘাসফড়িং এর ম্যাক্সিলার কাজ নয় কোনটি?

(ক) খাবারের স্বাদ গ্রহণ

(খ) খাবার ধরে রাখা

(গ) খাদ্য চূর্ণকরণ

(ঘ) খাদ্য লালার সাথে মেশানো

৪। Poekilocerus pictus-এ যৌনমিলনের পরে ডিম না পাড়া পর্যন্ত শুক্রাণুগুলো কোথায় জমা থাকে?

(ক) সেমিনাল ভেসিকল

(খ) স্পার্মাথিকা

(গ) শুক্রাশয়

(ঘ) ডিম্বনালি

৫। মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটরশুঁটির চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি ছিল না?

(ক) বীজপত্রের বর্ণ

(খ) কাণ্ডে ফুলের অবস্থান

(গ) খোসার আকার

(ঘ) গাছের রস

৬। সার্বজনীন রক্ত গ্রীহিতা-

(ক) O⁺

(খ) O⁻

(গ) AB⁺

(ঘ) AB⁻

৭। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর ফলে F₂ জনুতে ফিনোটাইপিক অনুপাত-

(ক) ১৩ : ৩

(খ) ১ : ২ : ১

(গ) ১ : ৪ : ৬ : ৪ : ১

(ঘ) ৯ : ৭

৮। ক্ষুদ্রাস্ত্র এর অংশ নয় কোনটি?

(ক) ডিওডেনাম

(খ) সিকাম

(গ) ইলিয়াম

(ঘ) জেজুনাম

৯। মানবদেহের কোন পৌষ্টিকগ্রন্থিতে কাপফার কোষ দেখা যায়?

(ক) লালাগ্রন্থি

(খ) আন্ত্রিকগ্রন্থি

(গ) অগ্ন্যাশয়

(ঘ) যকৃত

১০। আমিষ পরিপাককারী এনজাইম কোনটি?

(ক) মল্টেজ

(খ) লাইপেজ

(গ) পেপসিন

(ঘ) অ্যামাইলেজ

১১। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে?

(ক) হেকেল

(খ) ডারউইন

(গ) ল্যামার্ক

(ঘ) হাক্সলি

১২। কোনগুলো সমবৃত্তি অঙ্গ?

(ক) মানুষের হাত-পাখির ডানা

(খ) মানুষের হাত-বাদুড়ের ডানা

(গ) পাখির ডানা-প্রজাপতির ডানা

(ঘ) পাখির ডানা-বিড়ালের অগ্রপদ

১৩। মানবদেহের রক্তের ওজন দেহের মোট ওজনের কত অংশ?

(ক) ৬

(খ) ৮

(গ) ১০

(ঘ) ১২

১৪। কোনটি হিমোগ্লোবিনে থাকে না?

(ক) আয়রন

(খ) আয়োডিন

(গ) হিম

(ঘ) গ্লোবিন

১৫। স্বাভাবিক অবস্থায় মানুষের রক্তের তঞ্চনকাল কত মিনিট?

(ক) ১-২

(খ) ২-৮

(গ) ৩-৮

(ঘ) ৮-১০

১৬। ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে রক্তপাত বন্ধের প্রক্রিয়াকে কী বলে?

(ক) হিমাটোপয়েসিস

(খ) হিমোস্ট্যাসিস

(গ) লিউকোসাইটোসিস

(ঘ) কোনোটিই নয়

১৭। Nemartean প্রাণিগোষ্ঠীতে কোন সংগঠন ক্রমমাত্রা সর্বপ্রথম আবির্ভূত হয়েছে?

(ক) অঙ্গ-তন্ত্র

(খ) টিস্যু-অঙ্গ

(গ) কোষীয়

(ঘ) কোষ-টিস্যু

১৮। দ্বি-অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি?

(ক) Ceoloplana

(খ) Cliona

(গ) Pieris

(ঘ) Radiolaria

১৯। কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট ?

(ক) Hemichordata

(খ) Platyhelminthes

(গ) Rotifera

(ঘ) Nematoda

২০। কোন পর্বের প্রাণীতে ইলাস্টিন নির্মিত কিউটিকল থাকে?

(ক) Porifera

(খ) Annelida

(গ) Platyhelminthes

(ঘ) Nematoda

২১। কোন শ্রেণির প্রাণীদের ৭ জোড়া ফুলকা রন্ধ্র থাকে?

(ক) Myxini

(খ) Ascidiacea

(গ) Petromyzontida

(ঘ) Larvacea

২২। রুই মাছের পাকস্থলীতে রক্ত সরবরাহকরী ধমনি কোনটি?

(ক) সাবক্ল্যাভিয়ান

(খ) প্যারাইটাল

(গ) সিলিয়াকো-মেসেন্টারিক

(ঘ) ইলিয়াক

২৩। রক্ষীকোষ কোথায় থাকে?

(ক) এপিব্লেমাতে

(খ) ট্রাইকোমে

(গ) ফুলের পাপড়িতে

(ঘ) পত্ররন্ধ্রে

২৪। কোনটি মূলের অন্তর্গঠনের ক্ষেত্রে সত্য?

(ক) কিউটিকল থাকে

(খ) মূলরোম বহুকোষী

(গ) মূলত্বকে পত্ররন্ধ্র থাকে

(ঘ) অধঃত্বক থাকে না

২৫। উদ্ভিদ কর্তৃক মাটি হতে শোষণকৃত পুষ্টি উপাদান কয়টি?

(ক) ৯টি

(খ) ২৩টি

(গ) ১৪টি

(ঘ) ২৪টি

২৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পানি প্রয়োজন হয় কোনটি উৎপাদন করতে?

(ক) RuBP

(খ) NADPH⁺+H⁺

(গ) GTP

(ঘ) FADH₂

২৭। আলোর উপস্থিতিতে উদ্ভিদে ATP উৎপাদন প্রক্রিয়াকে কি বলে?

(ক) অক্সিডেটিভ ফসফোরাইলেশন

(খ) ফটোরেসপিরেশন

(গ) ফটোফসফোরাইলেশন

(ঘ) ফটোলাইসিস

২৮। ‘সালফার উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণে O₂ উৎপন্ন হয় না’ এটি কে পরীক্ষা করেন?

(ক) Van Neil

(খ) Robin Hill

(গ) Melvin Calvin

(ঘ) Hatch & Slack

২৯। C₃-উদ্ভিদের ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক) স্টোম্যাটা দিনে খোলা থাকে

(খ) পাতায় ক্রাঞ্জ এনাটমি অনুপস্থিত

(গ) ক্লোরোপ্লাস্টে একই ধরনের গ্রানাম থাকে

(ঘ) উপরের সবগুলো

৩০। ফ্রুক্টোজ ৬-ফসফেট হতে ফ্রুক্টোজ ১, ৬-বিসফসফেট উৎপাদনে কার্যকরী এনজাইমের নাম কী?

(ক) ফসফোফ্রুক্টো আইসোমারেজ

(খ) ফসফোফ্রুক্টো কাইনেজ

(গ) ফসফোগ্লিসারো মিউটেজ

(ঘ) হেক্সাকাইনেজ

৩১। সালোকসংশ্লেষণের জন্য অ্যান্টেনা পিগমেন্ট কোনগুলো?

(ক) ক্লোরোফিল-a

(খ) ক্যারোটিনয়েডস ও ফাইকোবিলিন্স

(গ) ক্লোরোফিল-b

(ঘ) উপরের সবগুলো

৩২। Floral formula লিখতে উপমঞ্জরিপত্রের জন্য ব্যবহৃত হয় কোনটি?

(ক) Url.

(খ) Brl.

(গ) Erl.

(ঘ) Frl.

৩৩। কোনটি Angiosperm এর অন্তর্ভুক্ত?

(ক) Podocarpus neriifolius

(খ) Saccharum officinarum

(গ) Gnetum montenum

(ঘ) Cycas revoluta

৩৪। কোনটি যৌগিক ফল?

(ক) আম

(খ) কাঁঠাল

(গ) জাম

(ঘ) লিচু

৩৫। জবাতে কোন ধরনের অমরাবিন্যাস থাকে?

(ক) শীর্ষক

(খ) অক্ষীয়

(গ) মূলীয়

(ঘ) গাত্রীয়

৩৬। কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নয়?

(ক) কোষগুলো পরিণত

(খ) কোষগুলো বিভাজনে সক্ষম

(গ) নিউক্লিয়াস আকারে ছোট

(ঘ) উদ্ভিদ দেহের যান্ত্রিক দৃঢ়তা বাড়ায়

৩৭। কোনটি ফ্লোয়েম টিস্যুর উপাদান নয়?

(ক) সঙ্গীকোষ

(খ) ট্রাকিড

(গ) সীভনল

(ঘ) ফ্লোয়েম ফাইবার

৩৮। উদ্ভিদের ভাজক টিস্যুর ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক) আদি টিস্যু নয়

(খ) কোষগুলো বিভাজনে অক্ষম

(গ) বর্ধিষ্ণু অঞ্চলে থাকে না

(ঘ) কোষগুলো অপরিণত

৩৯। কোষ বিভাজন আবিষ্কার করেন কে ?

(ক) Darwin

(খ) Flemming

(গ) Strusburger

(ঘ) Haward

৪০। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি?

(ক) প্রোফেজ

(খ) প্রো-মেটাফেজ

(গ) মেটাফেজ

(ঘ) অ্যানাফেজ

৪১। কোষ বিভাজনের কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়?

(ক) লেপ্টোটিন

(খ) জাইগোটিন

(গ) প্যাকাইটিন

(ঘ) ডায়াকাইনেসিস

৪২। মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ-১ এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এর বিলুপ্তি ঘটে?

(ক) জাইগোটিন

(খ) প্যাকাইটিন

(গ) ডিপ্লোটিন

(ঘ) ডায়াকাইনেসিস

৪৩। কৃত্রিম অঙ্গজ প্রজনন কত প্রকার?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

৪৪। ফুলের গর্ভমুণ্ডে কৃত্রিম ভাবে পরাগরেণুর প্রতিস্থাপনকে কী বলে?

(ক) প্রজনন নির্বাচন

(খ) ইমাস্কুলেশন

(গ) ব্যাগিং

(ঘ) ক্রসিং

৪৫। কোন ক্রমে সাজালে নিম্নের শব্দগুলো অর্থপূর্ণ হবে? 1. Child 2. Cry 3. Milk 4. Mother 5. Smile

(ক) 1, 2, 3, 4, 5

(খ) 4, 3, 1, 2, 5

(গ) 1, 2, 4, 3, 5

(ঘ) 1, 5, 4, 3, 2

৪৬। ৫ কিমি হাঁটার পর আবির তার ডানদিকে ঘুরে ৩ কিমি হাঁটলো। তারপর বামদিকে ঘুরে আরো ২ কিমি হাঁটলো। সর্বশেষ সে দক্ষিণ দিকে হাঁটলো। তার যাত্রা শুরু হয়েছিল কোনদিকে?

(ক) দক্ষিণ

(খ) উত্তর

(গ) পূর্ব

(ঘ) পশ্চিম

৪৭। ABC = 36, ACID = 289 হলে, DEAF = কত?

(ক) 78

(খ) 16

(গ) 256

(ঘ) 265

৪৮। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? ৪ ৮ ১২ ১৯ ৩১ ? ১১ ১৫ ১৯

(ক) ৩১

(খ) ৪৩

(গ) ৫৩

(ঘ) ৬৩

৪৯। মৌলগুলোর আয়তনের কোন ক্রমটি সঠিক?

(ক) Li < Na < K < Rb < Cs

(খ) Na < K < Li < Cs < Rb

(গ) Cs < Li < Na < K< Rb

(ঘ) K < Na < Rb < Cs < Li

৫০। মৌলসমূহের তড়িৎ-ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক?

(ক) Cs < K< Sr < Na

(খ) Cs < Ba < Be < K

(গ) Cs < K< Be < Ca

(ঘ) Cs < K < Ba < Sr

৫১। 1000 mL পানিতে 400 g NaOH যোগ করলে ঘনমাত্রা হয়-

(ক) 100 M

(খ) 10 M

(গ) 0.1M

(ঘ) 1.0 M

৫২। 30°C তাপমাত্রায় 100g পানিতে নিচের দ্রবগুলোর দ্রাব্যতার ক্রম-

(ক) KCl < NaCl < KNO₃ < NaNO₃

(খ) KNO₃ < NaNO₃ < KCl < NaCl

(গ) NaCl < KCl < NaNO₃ < KNO₃

(ঘ) কোনোটিই নয়

৫৩। রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি?

(i) বিক্রিয়ার উভয় দিক থেকেই সাম্যাবস্থায় পৌঁছানো যায়

(ii) বিক্রিয়ায় অসম্পূর্ণতা থাকে না

(iii) সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ ভিন্ন হয়

(iv) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থসমূহ সব সময় একই ভৌত অবস্থা

(ক) ii, iii, iv

(খ) i, ii, iii

(গ) i, ii, iv

(ঘ) i, iii

৫৪। কোন উক্তিটি সঠিক?

(ক) নির্দিষ্ট তাপমাত্রায় সাম্যধ্রুবকের মান বিক্রিয়কসমূহের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে

(খ) প্রভাবকের উপস্থিতিতে সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমভাবে বৃদ্ধি না পেলেও সাম্যধ্রুবকের মানের পরিবর্তন ঘটে না

(গ) প্রভাবকের উপস্থিতিতে সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমভাবে বৃদ্ধি পায় বলে সাম্যধ্রুবকের মানের পরিবর্তন ঘটে না

(ঘ) নির্দিষ্ট তাপমাত্রায় সাম্যধ্রুবকের মান বিক্রিয়কসমূহের সর্বশেষ ঘনমাত্রার উপর নির্ভর করে

৫৫। PCl₅ (g) ⇋ PCl₃ (g) + Cl₂ (g) বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক) Kp = P pc l₅  / P pcl₃ . Pcl₂

(খ) Kp = P pcl₃ . P cl₂ / P pcl₅

(গ) Kp = P pcl³ . P cl2 / P pcl⁵

(ঘ) Kp = P pcl⁵ / P pcl³ . Pcl2

৫৬। কোন উক্তিটি সঠিক নয়?

(ক) নির্দিষ্ট তাপমাত্রায় Kw এর মান নির্দিষ্ট

(খ) পানির বিয়োজন প্রক্রিয়াটি তাপহারী

(গ) তাপমাত্রা বৃদ্ধিতে পানির বিয়োজন মাত্রা অপরিবর্তিত থাকে

(ঘ) তাপমাত্রা বৃদ্ধিতে পানির Kw এর মান বৃদ্ধি পায়

৫৭। কোন উক্তিটি সঠিক নয়?

(ক) পানির বিয়োজন তাপহারী বলে তাপমাত্রা বৃদ্ধিতে H⁺ আয়ন বৃদ্ধি পায়

(খ) pH এর মান H⁺ আয়নের ঘনমাত্রার ব্যাস্তানুপাতিক

(গ) ফুটন্ত পানির pH এর মান ৬.৫২৬

(ঘ) ফুটন্ত পানির pH এর মান ৭.৫২৬

৫৮। এসিডের তীব্রতার ক্রম অনুযায়ী কোনটি সঠিক?

(ক) HI > HF > HBr

(খ) H₂SO₇ > H₂SO₃ > HSO⁻₄

(গ) HNO₃ > HCN > HNO₂

(ঘ) HClO₄ > HCl > HCOOH

৫৯। কোন উক্তিগুলো সঠিক নয়?

(i) আখের রসে ১০% চিনি থাকে

(ii) লঘু H₂SO₄ অবাঞ্চিত ব্যাকটেরিয়াকে জন্মাতে দেয় না

(iii) গাঁজন প্রক্রিয়ায় O₂ উৎপন্ন হয় বলে মিশ্রণের উপরের স্তরে ফেনার সৃষ্টি হয়

(iv) ‘মাইকোডার্মা অ্যাসিটি’ ব্যাকটেরিয়া ইথানোয়িক এসিডকে জারিত করে ইথান

(ক) i, ii, iii

(খ) i, iii, iv

(গ) ii, iii, iv

(ঘ) ii, iv

৬০। প্রমাণ তাপমাত্রা ও চাপে একটি গ্যাসের ঘনত্ব 29 kg/m³ হলে 17°C তাপমাত্রায় ঐ গ্যাসের ঘনত্ব কত হবে?

(ক) 27.3 Kg/m³

(খ) 493 Kg/m³

(গ) 1.7 Kg/m³

(ঘ) 46 Kg/m³

৬১। একটি অম্লীয় দ্রবণে ক্রমাগত ক্ষার যোগ করার সময় কোন নির্দেশকের উপস্থিতিতে pH 5.0 A এ দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করবে?

(ক) ক্রিসল রেড

(খ) মিথাইল রেড

(গ) ফেনল রেড

(ঘ) ফেনলফথ্যালিন

৬২। [Fe(CN)₆]³⁻ আয়নে Fe এর জারণ সংখ্যা কত?

(ক) -3

(খ) -6

(গ) +3

(ঘ) +2

৬৩। গ্যাসের ঘনত্বের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত অনুসিদ্ধান্ত কে প্রদান করেন?

(ক) চার্লস

(খ) গে-লুসাক

(গ) বয়েল

(ঘ) অ্যামনটন

৬৪। বায়ুমণ্ডলের কোন অঞ্চলটি ‘শান্তমণ্ডল’ নামে পরিচিত?

(ক) এক্সোস্ফিয়ার

(খ) স্ট্রাটোস্ফিয়ার

(গ) আয়নোস্ফিয়ার

(ঘ) ট্রপোস্ফিয়ার

৬৫। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান-

(ক) 6.626 × 10⁻³⁴ JS

(খ) 66.26 × 10⁻³⁵ JS

(গ) 662.6 × 10⁻³⁶ JS

(ঘ) উপরের সবগুলো

৬৬। কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোটি লাল বর্ণের?

(ক) 620 nm

(খ) 630 nm

(গ) 610 nm

(ঘ) 650 nm

৬৭। স্থানিক চেতনা নাশক রূপে কোনটি ব্যবহৃত হয়?

(ক) CH₃C1

(খ) CCl₄

(গ) CF₂Cl₂

(ঘ) CBr₂CIF

৬৮। ফেনলের শনাক্তকারী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটির সংশ্লিষ্টতা নেই?

(ক) নাইট্রাস এসিডের সাথে বিক্রিয়া

(খ) P-নাইট্রোসোফেনল উৎপন্ন হওয়া

(গ) ইন্ডোফেনল সোডিয়াম লবণের নীল বর্ণের দ্রবণ

(ঘ) ইন্ডোফেনলের নীল দ্রবণ

৬৯। HCI থেকে H₂ কে প্রতিস্থাপন করতে পারে না কোনটি?

(ক) Pb

(খ) Mn

(গ) Mg

(ঘ) Cu

৭০। লিথিয়াম-আয়ন ব্যাটারির ক্ষেত্রে কোনটি অসত্য নয়?

(ক) ক্যাথোড হলো MnO₂

(খ) রিচার্জিংকালে Li⁺ কোষের ভিতরে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়

(গ) অ্যানোড হলো লিথিয়াম ধাতু

(ঘ) ইহা একটি প্রাইমারি ব্যাটারি

৭১। [M] যৌগটি হলো-

(ক) বিউটিন-2

(খ) বিউটিন-1

(গ) 2-মিথাইল প্রোপিন

(ঘ) 1-মিথাইল বিউটিন

৭২। [P] যৌগটি হলো-

(ক) ইথান্যাল

(খ) মিথান্যাল

(গ) প্রোপান্যাল

(ঘ) প্রোপানোন

৭৩। The teacher dwelled—the subject.

(ক) upon

(খ) over

(গ) with

(ঘ) at

৭৪। I will not go if he—

(ক) does not come

(খ) would not come

(গ) did not come

(ঘ) has not come

৭৫। which one is the correct synonym for ‘Impecunious’?

(ক) Irreverent

(খ) Intangible

(গ) penniless

(ঘ) faultless

৭৬। When did Ayub Khan declare the Martial Law?

(ক) 1958

(খ) 1968

(গ) 1867

(ঘ) 1969

৭৭। কোনটি উপপদ তৎপুরুষ সমাস নয়?

(ক) সত্যবাদী

(খ) পকেটমার

(গ) কলের গান

(ঘ) ছারপোকা

৭৮। পরাশ্রয়ী বর্ণ কয়টি?

(ক) ২টি

(খ) ৩টি

(গ) ৪টি

(ঘ) ১টি

৭৯। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়?

(ক) বসন্তকুমারী

(খ) রাজা

(গ) ডাকঘর

(ঘ) অচলায়তন

৮০। ‘উত্তরী’ শব্দের অর্থ কী?

(ক) চাদর

(খ) কুয়াশা

(গ) সমীর

(ঘ) উত্তর দিক

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *