জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় D ইউনিট ২০১২-১৩ । D Unit 2012-2013, সেট 5, Jahangirnagar University

১। ‘যদি পরিশ্রম কর তবে ফল পাবে’ বাক্যটি কোন প্রকরণের ?

(ক) অনুজ্ঞা

(খ) মিশ্রবাক্য

(গ) যৌগিক

(ঘ) অস্তিবাচক

২। কোনটি প্রমথ চৌধুরী রচিত নয়?

(ক) চার ইয়ারী কথা

(খ) নৌকাডুবি

(গ) তেল-নুন-লকড়ি

(ঘ) বীরবলের হালখাতা

৩। সন্ধির ক্ষেত্রে কোনটি ঠিক নয়?

(ক) অ + উ = ঔ

(খ) অ + উ = ও

(গ) অ + ও = উ

(ঘ) অ + ঐ = ঐ

৪। এক কথায় প্রকাশ কর : ‘বিশ্বজনের হিতকর’

(ক) হিতবিশ্ব

(খ) বিশ্বকর

(গ) বিশ্বজন

(ঘ) বিশ্বজনীন

৫। ‘ভুজ’ এর সমার্থক শব্দ কোনটি?

(ক) কর

(খ) সুত

(গ) তনয়

(ঘ) হস্তী

৬। Change the sentence ‘I shall never forget you’ into affirmative form.

(ক) I shall forget you ever

(খ) I shall never remember you

(গ) I shall always remember you

(ঘ) I shall not forget you ever

৭। Complete the sentence “He told the matter as if he—” using appropriate words.

(ক) had known it

(খ) knew it

(গ) know it

(ঘ) knows it

৮। Select the correct passive voice of “They laugh at us”.

(ক) We were laughed at by them.

(খ) We are laughed at out by them

(গ) We are laughed by them

(ঘ) We are laughed at by them

৯। Choose the appropriate preposition in the sentence. “I sympathize with you—your misery.”

(ক) in

(খ) to

(গ) for

(ঘ) at

১০। Find the meaning of the underlined word in the sentence. “He showed great enthusiasm contrary to what his supervisor had expected.”

(ক) according to

(খ) guided by

(গ) opposite

(ঘ) none of these

১১। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১৯৯২ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

(ক) ৬৬২

(খ) ৬৬৪

(গ) ৬৬৬

(ঘ) কোনটিই নয়

১২। একটি ঝুড়িতে আপেল এবং কমলা মিলিয়ে ৬৫টি ফল আছে। প্রতিটি আপেল ২১ টাকা এবং কমলা ১৮ টাকা দরে কেনা হয়েছে। সবগুলো ফল কিনতে যদি ১২৬০ টাকা খরচ হয় তবে আপেল এবং কমলার মোট দামের পার্থক্য কত?

(ক) ৬৩০

(খ) ৩৫

(গ) ৩০০

(ঘ) কোন পার্থক্য নেই

১৩। সঠিক বন্ধনীর ব্যবহার হয়েছে নীচের কোন সমীকরণে?

(ক) (৪+৩) ×১০–৬÷২ = ১৪

(খ) ৪+৩× (১০-৬)÷ ২ = ১৪

(গ) (৪+৩) × (১০–৬)÷ ২ = ১৪

(ঘ) ৪+ (৩×১০-৬)÷২ = ১৪

১৪। পৃথিবী তার নিজ কক্ষপথে ২৪ ঘণ্টায় একটি পূর্ণ আবর্তন (৩৬০°) করে। ৫০° আবর্তনে পৃথিবীর কত সময় লাগবে ?

(ক) ২ ঘণ্টা ৩০ মিনিট

(খ) ৩ ঘণ্টা ২০ মিনিট

(গ) ৪ ঘণ্টা ৩০ মিনিট

(ঘ) ৫ ঘণ্টা ২০ মিনিট

১৫। রিপন ৬ মাইল উত্তরে গিয়ে ডানে ঘুরলে এবং ৪ মাইল হাঁটল। তারপর ৩ মাইল দক্ষিণে হাঁটল। এরপর ডানে ঘুরে আরো ৪ মাইল হাঁটল। রিপন তার যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে অবস্থান করছে?

(ক) ১৭ মিটার

(খ) ৯ মিটার

(গ) ৩ মিটার

(ঘ) কোনটিই নয়

১৬। কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়?

(ক) Mozilla Firefox

(খ) Opera

(গ) Google Chrome

(ঘ) Adobe Photoshop

১৭। ১০টি সংখ্যার যোগফল ৩০০। এদের প্রথম ৫টির গড় ৩৩ এবং শেষ ৪টির গড় ৩২। ষষ্ঠ সংখ্যাটি কত?

(ক) ৬

(খ) ৭

(গ) ১৬

(ঘ) ১৭

১৮। কোনটি ট্রাইক্লিনিক নয়?

(ক) K₂Cr₂O₇

(খ) H₃BO₃

(গ) CaCO₃

(ঘ) CuSO₄.5H₂O

১৯। বিক্রিয়াটির সমতা সাধনে a, b, c, d, e এবং f এর মানের সঠিক ক্রমবিন্যাস কোনটি? aAl + bNO₃⁻ + cOH⁻+dH₂O⟶eAl(OH)₄⁻+ fNH3

(ক) 18, 8, 3, 8, 3, 5

(খ) 8, 3, 5, 18, 8, 3

(গ) 18, 3, 8, 8, 3, 5

(ঘ) 3, 8, 5, 18, 3, 8

২০। বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব কি হবে? N₂O₄ (g) ⇋ 2NO₂(g), ∆H° = +57 KJ/mol

(ক) তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনে অগ্রসর হবে

(খ) তাপমাত্রা বাড়ালে NO₂ উৎপাদন হ্রাস পাবে

(গ) তাপমাত্রা কমালে বিক্রিয়া সামনে অগ্রসর হবে

(ঘ) তাপমাত্রা কমালে NO₂ উৎপাদন বৃদ্ধি পাবে

২১। HCl (0.001M) দ্রবণের pH কত?

(ক) 3

(খ) 11

(গ) 2

(ঘ) 12

২২। দীপ শিখায় বেরিয়াম কোন বর্ণ উৎপন্ন করে?

(ক) ইটের মত লাল

(খ) টকটকে লাল

(গ) কাচা আপেলের মত সবুজ

(ঘ) কোনোটিই নয়

২৩। পরিবর্তন কোন প্রকারের এনথালপি? H₂O (liq.) ⟶H₂O (vap.), ∆H° = +41 KJ/mol

(ক) গলন

(খ) উর্দ্ধপাতন

(গ) বাষ্পীয়করণ

(ঘ) ল্যাটিস

২৪। কোবাল্ট মৌল-

(ক) ফেরোম্যাগনেটিক

(খ) ডায়াম্যাগনেটিক

(গ) প্যারাম্যাগনেটিক

(ঘ) কোনোটিই নয়

২৫। কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশী?

(ক) He

(খ) Ne

(গ) Ar

(ঘ) Kr

২৬। 29°C তাপমাত্রায় 1.0 atm চাপে 20L হাইড্রোজেন তৈরি করতে কি পরিমাণ লৌহ প্রয়োজন? [Fe + H₂SO₄ = FeSO₄ + H₂]

(ক) 18.07 g

(খ) 40.4 g

(গ) 45.19 g

(ঘ) 1.01 kg

২৭। তড়িৎ বিশ্লেষণের সময় একসঙ্গে একাধিক আয়ন থাকলে কোন আয়নটি আগে চার্জমুক্ত হবে?

(ক) NO₃⁻

(খ) SO₄²⁻

(গ) Br⁻

(ঘ) Cl⁻

২৮। জারণ-বিজারণ বিক্রিয়ায় KI যখন I₂ এ পরিবর্তিত হয়, তখন I মৌলটি-

(ক) একটি ইলেকট্রন গ্রহণ করে

(খ) দুইটি ইলেকট্রন গ্রহণ করে

(গ) দুইটি ইলেকট্রন বর্জন করে

(ঘ) একটি ইলেকট্রন বর্জন করে

২৯। প্রোপান্যাল -এর স্ফুটনাংক কত?

(ক) . -20°C

(খ) + 20°C

(গ) -49°C

(ঘ) +49°C

৩০। ইথাইন গঠনের সময় কোন হাইব্রিডাইজেশন ঘটে?

(ক) sp⁴

(খ) sp³

(গ) sp²

(ঘ) sp

৩১। ২-অ্যামিনো বিউটেন ও ২-মিথাইল-২-অ্যামিনো প্রপেন যৌগ দুটি কোন সমাণুতা প্রদর্শন করে?

(ক) শিকল বা কেন্দ্রীয় সমাণুতা

(খ) কার্যকরী মূলক সমাণুতা

(গ) অবস্থান সমাণুতা

(ঘ) কোনোটিই নয়

৩২। কোন এনজাইম সুক্রোজকে আর্দ্রবিশ্লেষিত করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে?

(ক) মাল্টেজ

(খ) জাইমেজ

(গ) ইনভারটেজ

(ঘ) ডায়াস্টেজ

৩৩। ওয়েস্ট্রোসল এর সংকেত কোনটি?

(ক) CHCl₂-NO₂

(খ) CHCl₂-CHCl₂

(গ) CHCl=CCl₂

(ঘ) CCl₃–NO₂

৩৪। কোনটি অনাবশ্যকীয় অ্যামাইনো এসিড নয়?

(ক) গ্লাইসিন

(খ) অ্যালানিন

(গ) ফিনাইলঅ্যালানিন

(ঘ) সিসটিন

৩৫। শুষ্ক ইথারীয় দ্রবণে ধাতব সোডিয়াম সহ অ্যারাইল হ্যালাইড ও অ্যালকাইল হ্যালাইড রিফ্লাক্স করলে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। বিক্রিয়াটির নাম-

(ক) ক্লেইজেন-স্মিড

(খ) উৰ্টজ-ফিটিগ

(গ) ইটার্ড

(ঘ) কোব

৩৬। টলুইনকে লঘু KMnO₄ ও KOH দ্বারা জারিত করলে একটি যৌগ A উৎপন্ন হয়। উৎপন্ন A যৌগ লঘু HCI এর উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে B যৌগ ও পানি উৎপন্ন করে। B যৌগটির নাম কি?

(ক) বেনজোয়িক এসিড

(খ) ইথাইল বেনজোয়েট

(গ) ফিনাইল অ্যামিন

(ঘ) জাইলিন

৩৭। নিকোলাইট কোনটি?

(ক) NiS

(খ) NiAsS

(গ) NiAs

(ঘ) (FeCoNi)As

৩৮। গ্রুপ VIIA এর মৌল নয় কোনটি?

(ক) Rb

(খ) F

(গ) Cl

(ঘ) Br

৩৯। স্তন্যপায়ীর ডিম ও নটোকর্ড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

(ক) আঁদ্রে ভেসালিয়াস

(খ) কার্ল আর্নস্ট বেয়ার

(গ) লুই পাস্তুর

(ঘ) সালিম আলী

৪০। মানবদেহের কোথায় জিলাটিনেজ এনজাইম পাওয়া যায়?

(ক) লালারসে

(খ) পাকস্থলীরসে

(গ) অগ্ন্যাশয়রসে

(ঘ) আন্ত্রিকরসে

৪১। স্বাভাবিক অবস্থায় মানুষের রক্তের pH কত?

(ক) 7.00

(খ) 7.40

(গ) 7.80

(ঘ) 7.04

৪২। প্রাণিবিদ্যার কোন শাখায় Arthropoda পর্বভুক্ত প্রাণী সম্বন্ধে আলোচনা করা হয়?

(ক) Helminthology

(খ) Nematology

(গ) Entomology

(ঘ) Herpetology

৪৩। Fasciola hepatica কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী?

(ক) Porifera

(খ) Platyhelminthes

(গ) Nematoda

(ঘ) Annelida

৪৪। “Herbarium vivae eicones” গ্রন্থের রচয়িতা কে?

(ক) ক্যারোলাস লিনিয়াস

(খ) মাইকেল অ্যাডামসন

(গ) অটো ব্রুনফেলস

(ঘ) আঁদ্রে সিসালপিনো

৪৫। আবৃতবীজী উদ্ভিদে ডিম্বক বহিঃত্বক -এর নিষেক পরবর্তী দশা কোনটি?

(ক) টেগামেন

(খ) টেস্টা

(গ) হাইলাম

(ঘ) নষ্ট হয়ে যায়

৪৬। কোন এনজাইমটি ক্রেবস্ চক্রে সাকসিনিক এসিড’কে ফিউমারিক এসিড-এ রূপান্তরে সহায়তা করে?

(ক) ফিউমারেজ

(খ) ডিহাইড্রোজিনেজ

(গ) থায়োকাইনেজ

(ঘ) কার্বোক্সিলেজ

৪৭। লাউ, কুমড়া ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল-

(ক) সমপার্শ্বীয়

(খ) সমদ্বিপার্শ্বীয়

(গ) অরীয়

(ঘ) কেন্দ্রিক

৪৮। মাটি-কণা তার কলয়েড ধর্মের দ্বারা যে পানি ধরে রাখে তাকে বলা হয়-

(ক) কণাজাত পানি

(খ) কণাবিশোষিত পানি

(গ) অভিকর্ষীয় পানি

(ঘ) কৈশিক পানি

৪৯। F₂ জনুতে ১২:৩:১ ফিনোটাইপিক অনুপাত প্রাপ্তির কারণ-

(ক) অসম্পূর্ণ প্রকটতা

(খ) ঘাতক জিন

(গ) পরিপূরক জিন

(ঘ) এপিস্ট্যাসিস

৫০। কোন উপ-পর্যায়ে ক্রোমাটিডের প্রান্তীয়করণ শুরু হয়?

(ক) লেপ্টোটিন

(খ) জাইগোটিন

(গ) প্যাকাইটিন

(ঘ) ডিপ্লোটিন

৫১। তেলাপোকার ওমাটিডিয়ামে কোণ কোষ পরিবেষ্টিত স্বচ্ছ মোচাকৃতি অঙ্গকে কি বলা হয়?

(ক) কর্ণিয়াজেন কোষ

(খ) র‌্যাবডোম

(গ) রেটিনুলার কোষ

(ঘ) ক্রিস্টালাইন কোণ

৫২। মানবদেহের মুখমণ্ডলে জাইগোম্যাটিক অস্থির সংখ্যা কয়টি?

(ক) ২টি

(খ) ৫টি

(গ) ৭টি

(ঘ) ১৪টি

৫৩। বৃক্কের আল্ট্রাফিলট্রেশন পরিচালনাকরী অঙ্গের নাম কি?

(ক) Urethra

(খ) Bowman’s capsule

(গ) Medula

(ঘ) Glomerulus

৫৪। কোন জীবাণু মাতৃদেহ থেকে আমরার মাধ্যমে ফিটাসে যেতে পারে?

(ক) কলেরা

(খ) রুবেলা

(গ) ডিপথেরিয়া

(ঘ) টিটেনাস

৫৫। দাঁতের ডেন্টিন কোন ভ্রূণীয় স্তর হতে গঠিত হয়?

(ক) Ectoderm

(খ) Mesoderm

(গ) Endoderm

(ঘ) Ectoderm & Endoderm

৫৬। ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে?

(ক) উওগোনিয়া

(খ) উওজেনেসিস

(গ) উওসাইট

(ঘ) প্রিমোর্ডিয়াল কোষ

৫৭। কোনটি ক্লোরোটেট্রাসাইক্লিন উৎপন্নকারী অণুজীব?

(ক) Streptomyces venezuelae

(খ) Streptomyces aureofaciens

(গ) Streptomyces griseus

(ঘ) Streptomyces kanamyceticus

৫৮। হিমোগ্লোবিন কোন ধরনের প্রোটিন?

(ক) গ্লাইকোপ্রোটিন

(খ) লিপোপ্রোটিন

(গ) ক্রোমোপ্রোটিন

(ঘ) মেটালোপ্রোটিন

৫৯। হাইড্রোসেরির কোন পর্যায়ে Colocasia জন্মাতে দেখা যায়?

(ক) নিমজ্জিত পর্যায়

(খ) ভাসমান পর্যায়

(গ) নল-খাগড়া পর্যায়

(ঘ) গুল্মভূমি পর্যায়

৬০। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয়-

(ক) ইডিওব্লাস্ট

(খ) অ্যাপোপ্লাস্ট

(গ) ইলায়োপ্লাস্ট

(ঘ) অ্যালিউরোপ্লাস্ট

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *