জোড় কলম কী ।। Grafting কী

একটি উদ্ভিদের অংশের সাথে অপর একটি উদ্ভিদ অংশ যুক্ত করে নতুন উদ্ভিদ সৃষ্টি করার প্রক্রিয়াকে জোড় কলম বলে। যে উদ্ভিদ অংশটি যুক্ত করা হয় তাকে সায়ন (scion) বলে। সায়নকে যে উদ্ভিদের সাথে সংযুক্ত করা হয় তাকে স্টক (stock) বলে। স্টক একটি টবে লাগানো হয়। পরে স্টকের সাথে কাক্সিক্ষত সায়ন সংযুক্ত করা হয়। স্টক নিম্নমানের উদ্ভিদ হতে পারে। কিন্তু সায়ন উন্নতমানের হতে হয়। সাধারণত ফুল ও ফল গাছে জোড় কলম করা হয়। কুল, আম, জাম, লিচু, পেঁয়ারা, চাঁপা, ম্যাগনোলিয়া প্রভৃতি উদ্ভিদে জোড় কলম করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *