টেরিডোফাইটার বৈশিষ্ট্য কী কী । Characters of Pteridophyta । ড. সিদ্দিক পাবলিকেশন্স

১। টেরিডোফাইটা হলো সবুজ, স্বভোজী স্বয়ংসম্পূর্ণ উদ্ভিদ।

২। এরা অপুষ্পক এবং অবীজী উদ্ভিদ। ড.সিদ্দিক পাবলিকেশন্স

৩। এরা প্রধানত স্পোরোফাইট উদ্ভিদ। স্পোরোফাইট বৃহদাকার এবং দীর্ঘস্থায়ী। ড.সিদ্দিক পাবলিকেশন্স

৪। এদের দেহ মূল, কান্ড পাতায় বিভক্ত।

৫। এদের কান্ড রাইজোম জাতীয়।

৬। এদের পাতায় পত্ররন্ধ্র ক্লোরোফিল থাকে। এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরী করে।

৭। এদের পরিবহন কলা বা ভাস্কুলার বান্ডল থাকে। অর্থাৎ এরা ভাস্কুলার উদ্ভিদ। ড.সিদ্দিক পাবলিকেশন্স

৮। এদের জননাঙ্গ বহুকোষী এবং বন্ধ্যা আবরণী দ্বারা আবৃত থাকে।

৯। এদের পুংজননাঙ্গকে অ্যান্থোরিডিয়াম এবং স্ত্রীজননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে।

১০। এদের যৌন জনন ঊগ্যামাস প্রকৃতির। ড.সিদ্দিক পাবলিকেশন্স

১১। এদের শুক্রাণু বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট এবং চলনক্ষম।

১২। এদের স্ত্রীগ্যামিট নিশ্চল এবং আর্কিগোনিয়ামের ভিতরে থাকে।

১৩। এদের জীবনচক্রে বহুকোষী ভ্রুণ সৃষ্টি হয় (সর্বাপেক্ষা প্রাচীন ভ্রুণ সৃষ্টিকারী)। ড.সিদ্দিক পাবলিকেশন্স

১৪। এরা হোমোস্পোরাস অথবা হেটারোস্পেরাস। অর্থাৎ এরা মাইক্রোস্পোর এবং মেগাস্পোর উৎপন্ন করে। ড.সিদ্দিক পাবলিকেশন্স

১৫। এদের স্পোর বহনকারী পাতাকে স্পোরোফিল বলে। ড.সিদ্দিক পাবলিকেশন্স

১৬। পাতায় র‌্যাকিস থাকে। র‌্যাকিসে পত্রকগুলো সাজানো থাকে।

১৭। এদের গ্যামেটোফাইট দেহকে প্রোথ্যালাস বলে। ড.সিদ্দিক পাবলিকেশন্স

১৮। স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর আংশিক অথবা সম্পুর্ণরুপে নির্ভরশীল নয়। ড.সিদ্দিক পাবলিকেশন্স

১৯। এদের জীবনচক্রে সুস্পষ্ট হেটারোমরফিক বা অসমআকৃতির জনুঃক্রম বিদ্যমান।ড.সিদ্দিক পাবলিকেশন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *