ট্রাইকোম ।। ট্রাইকোমের কাজ ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

(i) কান্ড ও পাতায় বিদ্যমান গ্রন্থিবিহীন রোম উদ্ভিদের প্রস্বেদন ও আলোকের তীব্রতা হ্রাস করে।

(ii) গ্রন্থিযুক্ত রোম উদ্ভিদকে জীবজন্তুর আক্রমণ হতে রক্ষা করে।

(iii) ফুলের গর্ভমুন্ডের রোম পরাগরেণু গ্রহণ করে উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে।

(iv) ফল ও বীজের ত্বকে বিদ্যমান রোম বিস্তারে সাহায্য করে।

(v) পতঙ্গভোজী উদ্ভিদের গ্রন্থিযুক্ত রোম এনজাইম নিঃসরণ করে পতঙ্গের দেহকে হজমে সাহায্য করে।

(vi) মূলরোম দ্বারা উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে।

(vii) কান্ড রোম আঠা, গদ ও বিষাক্ত পদার্থ নিঃসৃত করে উদ্ভিদকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *