ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ২০১৯-২০২০ । C Unit 2019-2020, Dhaka University

বিষয়ঃ বাংলা

১। ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’-এ বাক্যের অন্তর্গত ‘স্বাধীনতার’ শব্দটি কোন করকে কোন বিভক্তি?

(ক) করণে ষষ্ঠী

(খ) অপাদানে ষষ্ঠী

(গ) নিমিত্তার্থে ষষ্ঠী
(ঘ) অধিকরণে ষষ্ঠী

২। ‘ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্রই সৃষ্টি করে।’ শূন্যস্থানে বসবে যে শব্দ-

(ক) ল্যুভ

(খ) ভের্সাই

(গ) হার্মিটেজ

(ঘ) বুর্জোয়া বিপ্লব

৩। কোন শব্দগুচ্ছ সমার্থক?

(ক) নিলয়, নিকেতন, গৃহ, খগ

(খ) ছবি, আলেখ্য, তসবির, নকশা

(গ) সুধাকর, রাকেশ, অভ্র, সোম

(ঘ) বহ্নি, পাবক, শর্বর, তমিস্রা

৪। রাবণের মায়ের নাম কী?

(ক) সরমা

(খ) বাসন্তী

(গ)  কৈকেয়ী

(ঘ) নিকষা

৫। ‘ঝোলের লাউ অম্বলের কদু’ বাগধারার অর্থ কী?

(ক) জীর্ণশীর্ণ লোক
(খ) মিশিয়ে ফেলা

(গ) সব পক্ষের মন জুগিয়ে চলা
(ঘ) পুথিগত বিদ্যাসার

৬। অর্থগত দিক থেকে ‘হরিণ’ কোন শ্রেণির শব্দ?

(ক) মৌলিক

(খ) যৌগিক

(গ) রূঢ়ি
(ঘ) যোগরূঢ়

৭। নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ হয়েছে কোনটি?

(ক) মৃন্ময়

(খ) বৃহস্পতি

(গ) বৃহদর্থ

(ঘ) আদ্যন্ত

৮। কোন ধ্বনি বাংলায় নেই?

(ক) ওষ্ঠ্য

(খ) দন্তৌষ্ঠ্য

(গ) তালব্য

(ঘ) মূর্ধন্য

৯। ‘জাদু’ শব্দ বাংলায় এসেছে যে ভাষা থেকে-

(ক) ফারসি
(খ) ফরাসি

(গ) আরবি

(ঘ) হিন্দি

১০। কোন সমাসের পূর্বপদ উপসর্গ কিংবা অব্যয় যোগে এবং উত্তরপদ বিশেষ্য দ্বারা গঠিত হয়?

(ক) কর্মধারয় সমাস

(খ) অব্যয়ীভাব সমাস

(গ) তৎপুরুষ সমাস

(ঘ) দ্বন্দ্ব সমাস

১১। প্রসন্ন চরিত্রটি কোন রচনায় রয়েছে?

(ক) অপরিচিতা

(খ) বিড়াল

(গ) আহ্বান

(ঘ) মাসি-পিসি

১২। ‘রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল-

(ক) ১৯০৫ সালে

(খ) ১১৮৯ সালে

(গ) ১৭৫৭ সালে

(ঘ) ১৯৪৭ সালে

উত্তরঃ ১গ ২ক ৩খ ৪ঘ ৫গ ৬গ ৭খ ৮খ ৯ক ১০খ ১১খ ১২খ

 

বিষয়ঃ ইংরেজি

১। The tall gentleman—by the door is the bank manager.

(ক) who standing

(খ) is standing

(গ) stands

(ঘ) standing

২। I am looking forward to—you.

(ক) seeing

(খ) see

(গ) saw

(ঘ) sees

৩। Even as a child, sleep—Sumana.

(ক) liked

(খ) eluded

(গ) disturbed

(ঘ) loved

 

৪। The building is made—bricks.

(ক) with

(খ) of

(গ) on

(ঘ) from

৫। The Bullet Train travels—200 miles an hour.

(ক) for

(খ) in

(গ) at

(ঘ) off

৬। Choose the correct sentence:

(ক) Who belongs to the book?

(খ) Whom does the book belong?

(গ) To who the book belongs?

(ঘ) Who does the book belong to?

৭। Which is a synonym of the word Incredible?

(ক) Impervious

(খ) Probable

(গ) Unspectacular

(ঘ) Inconceivable

৮। Choose the closest opposite meaning: She is indeed human-

(ক) universal

(খ) devilish
(গ) divine

(ঘ) terrestrial

৯। Find the misspelt word:

(ক) Percieve

(খ) Receive

(গ) Belief
(ঘ) Conceive

১০। The word ‘Paradigm’ means:

(ক) Proof

(খ) Parallel
(গ) Advice

(ঘ) Example

১১। Salman is one of the richest persons in  the town. What does the sentence imply?

(ক) No other man is as rich as Salman in this town.

(খ) No one in this town is rich.
(গ) Very few persons in the town are as rich as Salman.

(ঘ) Salman is very rich but others are also rich.

১২। The expression ‘distinctive qualities’ means those qualities of a person which.

(ক) are the same as those of others.

(খ) make him/ her different from others.
(গ) emphasise honesty in him/ her.
(ঘ) depend on his/ her instincts.

উত্তরঃ  ১ঘ ২ক ৩খ ৪খ ৫গ ৬ঘ ৭ঘ ৮গ ৯ক ১০ঘ ১১গ ১২খ

 

বিষয়ঃ হিসাববিজ্ঞান

১। কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেয়া হয়?

(ক) মূলধন

(খ) অনুপার্জিত আয়

(গ) অগ্রিম বিমা

(ঘ) উত্তোলন

২। বিপরীত সম্পত্তি কী ধরনের জের প্রকাশ করে?

(ক) ডেবিট

(খ) ক্রেডিট

(গ) শূন্য

(ঘ) ডেবিট এবং ক্রেডিট দুটোই

৩। একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে?

(ক) ডেবিট জের

(খ) ক্রেডিট জের

(গ) ডেবিট এবং ক্রেডিট জের দুটোই

(ঘ) ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের

৪। কোন সমীকরণটি সঠিক নয়?

(ক) A=L+O/E

(খ) A-L=O/E
(গ) A=O/E
(ঘ) A+O/E-L

৫। প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ ও বিক্রয়কৃত পণ্যের ব্যয় যথাক্রমে ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা ও ৭০,০০০ টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত?

(ক) ৫০,০০০ টাকা

(খ) ৯০,০০০ টাকা

(গ) ১০০,০০০ টাকা

(ঘ) ৮০,০০০ টাকা

৬। কোনটি মুনাফাজাতীয় ব্যয়?

(ক) মেশিনের ক্রয়মূল্য

(খ) মেশিনের বিমা খরচ

(গ) মেশিনের আমদানি শুল্ক

(ঘ) মেশিনের সংস্থাপন ব্যয়

৭। উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয়।

(ক) একটি নির্দিষ্ট তারিখে

(খ) সমাপ্ত বছরের জন্য

(গ) একটি হিসাব বছরের জন্য

(ঘ) একটি আর্থিক বছরের জন্য

৮। মূল্যস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকর?

(ক) FIFO

(খ) LIFO

(গ) HIFO

(ঘ) Average Cost

৯। দুইজন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত ২:১। তৃতীয়জনকে ১/৫ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বণ্টনের নতুন অনুপাত কত?

(ক) 2:1:5

(খ) 2:1:1

(গ) ৪:4:3

(ঘ) 4:2:5

১০। অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছরের অবচয় সবচেয়ে কম দেখাবে?

(ক) সরলরৈখিক পদ্ধতি

(খ) ক্রমহ্রাসমান পদ্ধতি

(গ) বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি

(ঘ) উৎপাদন একক

১১। পাওনাদারকে দেয়া ৩৫২০ টাকার চেক ভুলে নগদ বইতে ৩২৫০ টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে? (

(ক) নগদ বইয়ের সাথে যোগ হবে ২৭০ টাকা

(খ) ব্যাংক বিবরণীর সাথে যোগ হবে ২৭০ টাকা

(গ) নগদ বই থেকে বিয়োগ হবে ২৭০ টাকা

(ঘ) ব্যাংক বিবরণী থেকে বিয়োগ হবে ২৭০ টাকা

১২। কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়?

(ক) আর্থিক অবস্থার বিবরণী

(খ) মূল্য সংযোজন বিবরণী

(গ) নগদ প্রবাহ বিবরণী

(ঘ) কম্প্রিহেনসিভ আয় বিবরণী

উত্তরঃ ১ঘ ২খ ৩ঘ ৪ঘ ৫গ ৬খ ৭ক ৮খ ৯গ ১০ক ১১গ ১২খ

 

বিষয়ঃ ব্যবসায় নীতি ও প্রয়োগ

১। ফ্যাংক গিলব্রেথের নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়?

(ক) সময় ও গতি নিরীক্ষা

(খ) কার্য পরিবেশ

(গ) কার্য মনোবিজ্ঞান

(ঘ) সামাজিক বিন্যাস হিসেবে কাজ

২। সমবায় সমিতি গঠনে কমপক্ষে কতজন সদস্য প্রয়োজন?

(ক) ৮ জন

(খ) ৯ জন

(গ) ১০ জন

(ঘ) ১১ জন

৩। নিয়ন্ত্রণের ভিত্তি কী?

(ক) সংগঠন

(খ) পরিকল্পনা

(গ) কর্মীসংস্থান

(ঘ) প্রেষণা

৪। সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ের কোন কার্যাবলির অন্তর্গত?

(ক) উৎপাদন

(খ) পরিবহণ

(গ) গুদামজাতকরণ

(ঘ) পর্যায়িতকরণ

৫। কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে?

(ক) হেনরি ফেয়ল

(খ) এফ.ডব্লিউ.টেলর

(গ) হেনরি এল. গ্যান্ট

(ঘ) মেরি পার্কার ফলেট

৬। আধুনিক সংগঠন কাঠামো কোনাট?

(ক) সরলরৈখিক

(খ) পদস্থ কর্মী

(গ) কার্যভিত্তিক

(ঘ) মেট্রিক্স

৭। একমালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি?

(ক) সীমিত মূলধন

(খ) সীমিত আয়তন

(গ) অসীম দায়

(ঘ) কৃত্রিম সত্তাহীনতা

৮। অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি কোনটি?

(ক) মালিকানা

(খ) চুক্তি

(গ) মূলধন

(ঘ) মুনাফা

৯। মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী ‘কার্যক্ষেত্রে বন্ধুত্ব’ কোন ধরনের চাহিদা?

(ক) জৈবিক

(খ) নিরাপত্তা

(গ) সামাজিক

(ঘ) আত্মবিকাশ

১০। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বলে।

(ক) নীতি

(খ) লক্ষ্য

(গ) বাজেট

(ঘ) কৌশল

১১। কোম্পানির অস্তিত্ব কোন ধরনের?

(ক) স্বল্পকালীন

(খ) চিরস্থায়ী

(গ) নির্দিষ্ট

(ঘ) দীর্ঘস্থায়ী

১২। —— হচ্ছে মুখ্য কর্তার উদাহরণ।

(ক) হিসাবরক্ষক; শেয়ারহোল্ডার

(খ) বন্ডহোল্ডার; হিসাবরক্ষক

(গ) শেয়ারহোল্ডার; ব্যবস্থাপক

(ঘ) ব্যবস্থাপক; শেয়ারহোল্ডার

উত্তরঃ ১ক ২গ ৩খ ৪ক ৫খ ৬ঘ ৭গ ৮খ ৯গ ১০গ ১১খ ১২গ

বিষয়ঃ মার্কেটিং

১। কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের স্বীকৃত ভিত্তি নয়?

(ক) জনসংখ্যাগত

(খ) ভৌগোলিক

(গ) প্রতিযোগিতামূলক অবস্থান

(ঘ) মনস্তাত্ত্বিক

২। কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত?

(ক) সেবাসমূহ

(খ) অবস্থান

(গ) গণসংযোগ

(ঘ) ব্র্যান্ডিং

৩। চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছায় কে?

(ক) কোম্পানি

(খ) সরবারহকারী

(গ) প্রতিযোগী

(ঘ) মধ্যস্থব্যবসায়ী

৪। বাজারজাতকরণ মিশ্রণের প্রধান উপাদান কয়াট?

(ক) দুইটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) সাতটি

৫। কোনটি ভোগ্য পণ্য?

(ক) কাঁচামাল

(খ) জেনারেটর

(গ) যন্ত্রপাতি

(ঘ) টেলিভিশন

৬। অর্থের বিনিময়ে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা ও ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বলা হয়।

(ক) প্রচার

(খ) ব্যক্তিক বিক্রয়

(গ) বিজ্ঞাপন

(ঘ) বিক্রয় প্রসার

৭। কোনটি একটি কোম্পানির বহিস্থ সবুজায়ন কার্যাবলির অন্তর্ভুক্ত?

(ক) দূষণ রোধ

(খ) মুনাফা অর্জন

(গ) পণ্য ডিজাইন

(ঘ) রণকৌশল তৈরি

৮। পণ্যের জীবন চক্রের কোন স্তরে কোম্পানি পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করার চেষ্টা করে?

(ক) সূচনা স্তর

(খ) প্রবৃদ্ধির স্তর

(গ) পূর্ণতা স্তর

(ঘ) পতন স্তর

৯। কোনটি মূল্য নির্ধারণ সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী বাহ্যিক বিবেচ্য উপাদান?

(ক) বাজারজাতকরণ মিশ্রণ

(খ) সার্বিক বাজারজাতকরণ রণকৌশল

(গ) উদ্দেশ্যাবলি

(ঘ) বাজার প্রকৃতি এবং চাহিদা

১০। কোনটি নতুন পণ্য প্রস্তুত উন্নয়ন প্রক্রিয়ার শেষ ধাপ?

(ক) বাণিজ্যিকীকরণ

(খ) ব্যবসা বিশ্লেষণ

(গ) পণ্য তৈরি

(ঘ) বাজারজাতকরণ রণকৌশল প্রস্তুত

১১। বাংলাদেশে নিচের কোনটি সুপার মার্কেট-এর উদাহরণ?

(ক) আগোরা

(খ) মোস্তফা মার্ট

(গ) আড়ং

(ঘ) রকমারি ডট কম

১২। শক্তিশালী ব্র্যান্ড পছন্দ এবং ভোক্তার আনুগত্য নিচের কোন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য?

(ক) সুবিধা পণ্য

(খ) শপিং পণ্য

(গ) বিশিষ্ট পণ্য

(ঘ) অযাচিত পণ্য

উত্তরঃ ১গ ২গ ৩ঘ ৪গ ৫ঘ ৬গ ৭ক ৮গ ৯ঘ ১০ক ১১ক ১২গ

 

বিষয়ঃ ফিন্যান্স এন্ড ব্যাংকিং

১। কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়?

(ক) মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন

(খ) বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন

(গ) সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও ব্যবস্থাপনা

(ঘ) তালিকাবদ্ধ কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ ও তদারকি

২। বাজার নির্ধারিত সুদের হার ও বন্ডের মূল্যের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?

(ক) সমানুপাতিক

(খ) নিরপেক্ষ

(গ) ঋণাত্মক

(ঘ) ধনাত্মক

৩। মূলধন বাজেটিং-এর পদ্ধতিসমূহের মধ্যে নিচের কোনটিতে প্রকল্পের অর্থ সময়মূল্য ও নগদ প্রবাহের বিষয়টি বিবেচনা করে না?

(ক) পে-ব্যাক সময়

(খ) নিট বর্তমান মূল্য

(গ) আন্তঃআয় হার

(ঘ) গড় মুনাফা হার

৪। কোনটি চলতি মূলধনের উপাদান?

(ক) বাণিজ্যিক পত্র

(খ) ট্রেজারি বিল

(গ) ডিবেঞ্চার

(ঘ) মজুদপণ্য

৫। আর্থিক সম্পদসমূহের মধ্যে কোনটি কম ঝুঁকি থেকে অধিক ঝুঁকির ক্রমধারার তালিকা?

(ক) অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, বন্ড

(খ) বন্ড, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার

(গ) সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড

(ঘ) বন্ড, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার

৬। নৌ-বিমা সর্বপ্রথম চালু হয় কোন দেশে?

(ক) গ্রিস

(খ) ইংল্যান্ড

(গ) ইতালি

(ঘ) ফ্রান্স

৭। কোনটি ব্যবসায়ের অভ্যন্তরীণ মূলধন নয়?

(ক) প্রদেয় কর

(খ) বকেয়া দায়সমূহ

(গ) অগ্রাধিকার শেয়ার

(ঘ) সংরক্ষিত মুনাফা

৮। উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বনিম্ন হবে?

(ক) অগ্রাধিকার শেয়ার

(খ) বন্ড

(গ) সংরক্ষিত মুনাফা

(ঘ) সাধারণ শেয়ার

৯। কোনটি জীবন-বিমার ক্ষেত্রে প্রযোজ্য নয়?

(ক) ক্ষতিপূরণের চুক্তি

(খ) সমর্পণ মূল্য

(গ) বিমাযোগ্য স্বার্থ

(ঘ) চূড়ান্ত সদ্বিশ্বাস

১০। বিনিময় বিলের প্রস্ততকারী কে?

(ক) ধারক

(খ) আদেষ্টা

(গ) আদিষ্ট

(ঘ) প্রাপক

১১। কোন ধরনের চেক হস্তান্তরে অনুমোদনের প্রয়োজন নেই?

(ক) বাহক চেক

(খ) দাগ কাটা চেক

(গ) ভ্রমণকারীর চেক

(ঘ) হুকুম চেক

১২। আধুনিক অগ্নি-বিমার জনক কে?

(ক) নিকোলাস বারবন

(খ) ইউজিন ফামা

(গ) উইলিয়াম ক্যারি

(ঘ) ফিসার ব্ল্যাক

উত্তরঃ ১ঘ ২গ ৩ঘ ৪ঘ ৫ঘ ৬গ ৭ক ৮খ ৯ক ১০খ ১১ক ১২ক

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *