জন্ম–৭ ডিসেম্বর ১৮১০ খ্রিস্টাব্দ এবং মৃত্যু–১১ জানুয়ারী ১৮৮২ খ্রিস্টাব্দ। তিনি জার্মানীর অধিবাসী। তাকে কোষ মতবাদের প্রবক্তা বলা হয়। তিনি উল্লেখ করেন জীবদেহ কোষ দ্বারা গঠিত এবং পূর্বতন কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয়। প্রান্তীয় অ্যাক্সনের মায়োলিন আবরণী এবং চিহ্নিত পেশি আবিষ্কার করেন। পচনে অণুজীবের ভূমিকা শনাক্ত করেন। তিনি ১৮৪৫ সালে কপলি পদক লাভ করেন।