দাদ একটি ছোঁয়াচে বা সংক্রামক চর্মরোগ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে টিনিয়া বলে। Trichophyton ছত্রাকের কারণে হয় বলে রোগটিকে Trichophytina বা Trichophytosis বলা হয়। ছত্রাকের আক্রমণে ত্বকের কেরাটিন প্রোটিন ধ্বংস হয়ে লাল বৃত্তাকার দাদ রোগ সৃষ্টি করে। তাই এরা কেরাটিনোফিলিক ছত্রাক নামে পরিচিত। দাদ রোগের সংক্রমণকে ডারমাটোফাইটোসিস বলে। যেসব ছত্রাক দাদ রোগ সৃষ্টি করে তাদেরকে ডারমাটোফাইটস্ বলে। ত্বকে বৈশিষ্ট্যপূর্ণ বৃত্তাকার এই উপসর্গের জন্য রিং ওয়ার্ম (ring worm) নামকরণ করা হয়েছে।