যে সব আবৃতবীজী উদ্ভিদের বীজে দুইটি বীজপত্র থাকে তাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্রকে দ্বিবীজপত্রী গোত্র বলে। ড. আর্থার ক্রনকুইস্ট (১৯৮১) সকল আবৃতবীজী উদ্ভিদকে ৩৮০টি গোত্রের অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্যে দ্বিবীজপত্রী গোত্রের সংখ্যা ৩১৫টি। দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রথম গোত্র Winteraceae, ১০২তম গোত্র Malvaceae এবং সর্বশেষ ৩১৫তম গোত্র Asteraceae।