ফুল । গর্ভপত্রের সংখ্যা ও প্রকৃতি অনুযায়ী ফুলের প্রকারভেদ

(i) একগর্ভপত্রীঃ যে ফুলে একটি মাত্র গর্ভপত্র থাকে তাকে একগর্ভপত্রী ফুল বলে। যেমন–শিম।

(ii) দ্বিগর্ভপত্রীঃ যে ফুলে দুইটি গর্ভপত্র থাকে তাকে দ্বিগর্ভপত্রী ফুল বলে। যেমন– সরিষা।

(iii) ত্রিগর্ভপত্রীঃ যে ফুলে তিনটি গর্ভপত্র থাকে তাকে ত্রিগর্ভপত্রী ফুল বলে। যেমন– পেঁয়াজ, লালপাতা প্রভৃতি।

(iv) বহুগর্ভপত্রীঃ যে ফুলে তিনের অধিক গর্ভপত্র থাকে তাকে বহুগর্ভপত্রী ফুল বলে। যেমন– জবা।

(v) মুক্তগর্ভপত্রীঃ ফুলের একাধিক গর্ভপত্র পরস্পর পৃথক থাকলে তাকে মুক্তগর্ভপত্রী ফুল বলে। যেমন– স্বর্ণচাপা।

(vi) যুক্তগর্ভপত্রীঃ ফুলের একাধিক গর্ভপত্র পরস্পর যুক্ত থাকলে তাকে যুক্তগর্ভপত্রী ফুল বলে। যেমন– ধুতুরা, বেগুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *