১। ফ্লেক্সর পেশীঃ যে পেশী কোন অঙ্গকে সংকুচিত বা ভাঁজ করে তাকে ফ্লেক্সর পেশী বলে। ফ্লেক্সর পেশীর কোন অঙ্গের ভাঁজ বা সংকুচিত করার প্রক্রিয়াকে ফ্লেক্সন বলে। যেমন- বাইসেপস পেশী কনুই বা আঙ্গুলকে ভাঁজ করে
২। এক্সটেনসর পেশীঃ যে পেশী কোন অঙ্গকে প্রসারিত করে বা ছড়িয়ে দেয় তাকে এক্সটেনসর পেশী বলে। এক্সটেনসর পেশীর কোন অঙ্গের প্রসারিত করা বা ছড়িয়ে দেয়ার প্রক্রিয়াকে এক্সটেনসন বলে। যেমন- ট্রাইসেপস পেশী সামনের বাহুকে প্রসারিত করে।