গ্রীক শব্দ Bryon অর্থ মস এবং phyton অর্থ উ দ্ভিদ নিয়ে Bryophyta শব্দটি গঠিত। Bryophyta এর অর্থ হলো মসবর্গীয় উদ্ভিদ। প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত সবুজ বর্ণের অভাস্কুলার উদ্ভিদ, যা থ্যালয়েড অথবা কান্ড ও পাতায় বিভক্ত তাকে ব্রায়োফাইটস্ (Bryophytes) বলে। ব্রায়োফাইট্স এর বিভাগকে ব্রায়োফাইটা বলে। ১৮৬৪ সালে বিজ্ঞানী ব্রাউন (Braun) সর্বপ্রথম Bryophyta শব্দটি ব্যবহার করেন। Bryophyta বর্গের উদ্ভিদের নিষেক এবং জীবনচক্র সম্পাদনের জন্য পানি অপরিহার্য বলে এদেরকে উভচর (amphibious) উদ্ভিদ বলা হয়। ক্ষুদ্রতম ব্রায়োফাইট হলো জুপসিস (Zoopsis argentea)। জুপসিস–এর দৈর্ঘ্য ৫ মিমি। এবং বৃহত্তম ব্রায়োফাইট হলো ডাউসোনিয়া। ডাউসোনিয়া এর দৈর্ঘ্য ৫০–৭০ সেমি (Dawsonia superba, Dawsonia longifolia Dawsonia longiseta)।