যে ভাজক টিস্যু উদ্ভিদের জাইলেম, ফ্লোয়েম ও ক্যাম্বিয়াম গঠন করে তাকে প্রোক্যাম্বিয়াম বলে। ইহা একবীজপত্রী উদ্ভিদের কান্ডে বিক্ষিপ্তভাবে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে বলয় আকারে অবস্থান করে। ইহা পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডল সৃষ্টি করে। অনেক উদ্ভিদে ইহা পরিচক্র বা পেরিসাইকল গঠন করে।