যে ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করে তাকে সেকেন্ডারী ভাজক টিস্যু বলে। এই টিস্যু ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়ামে, পর্বমধ্যে, জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে, দুটি ভাস্কুলার বান্ডলের মাঝে এবং কর্টেক্সে অবস্থান করে। সেকেন্ডারী ভাজক টিস্যু উদ্ভিদের স্থুলত্বে বৃদ্ধি ঘটায়। উদ্ভিদের ক্ষতস্থান পূরণ করে। যেমন- কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম প্রভৃতি।