Agaricus-এর দেহ সরু, সূত্রাকার, শাখান্বিত ও বহুকোষী বর্ণহীন হাইফি দ্বারা গঠিত। হাইফি গুলো পরস্পর মিলিত হয়ে মাইসেলিয়াম গঠন করে। ইহা বহুবর্ষজীবী ছত্রাক। Agaricus-এর মাইসেলিয়াম অ্যাসিনোসাইটিক। অর্থাৎ ইহা প্রস্থ প্রাচীর দ্বারা বহু কোষে বিভক্ত। প্রতিটি কোষে দানাদার সাইটোপ্লাজম, একাধিক নিউক্লিয়াস, লাইসোসোম, রাইবোসোম, এন্ডোপ্লাজমিক জালিকা, ছোট ছোট কোষ গহŸর ও সঞ্চিত খাদ্য হিসেবে তেল বিন্দু থাকে। কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এতে সালোকসংশ্লেষণকারী বর্ণকণিকা থাকে না। মাইসেলিয়াম গুলো পরস্পর জড়াজড়ি করে দড়ির মতো গঠন সৃষ্টি করে। একে রাইজোমরফ্ বলে। একটি মাশরুম একদিনে এক কিলোমিটার লম্বা হাইফি তৈরী করতে পারে। মাইসেলিয়াম থেকে উৎপন্ন ব্যাসিডিওকার্প মাটির উপরে বলয়াকারে অবস্থান করে। এ ধরনের বলয়কে পরী বলয় বা ফেয়ারি রিং (Fairy ring) বলে।