গ্রিক শব্দ meta অর্থ medium বা মধ্যম এবং ther অর্থ mammal বা স্তন্যপায়ী নিয়ে Metatheria শব্দটি গঠিত। যে সব স্তন্যপায়ী প্রাণীদের মারসুপিয়াম নামক থলী থাকে তাদেরকে মার্সুপিয়াল বা মেটাথেরিয়া বলে। এরা অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউগিনি, মধ্য ও দক্সিণ আমেরিকা অঞ্চলে বসবাস করে।
(i) এরা সরল ধরনের অমরাবিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী।
(ii) এরা অতি অপরিনত নবজাতকের জন্ম দেয়।
(iii) স্ত্রী প্রাণীতে মারসুপিয়াম (marsupium) নামক থলী থাকে। এই থলীতে নবজাতকেরা পূর্ণতা লাভ করে। তাই এদেরকে মারসুপিয়াল (marsupials) বলা হয়।
(iv) স্তনবৃন্তসহ স্তনগ্রন্থিগুলো মারসুপিয়ামে উন্মুক্ত থাকে।
(v) এদের দুইটি জরায়ু এবং দুইটি যোনী থাকে।
উদাহরণঃ লাল ক্যাঙ্গারু (Osphranter rufus/Macropus rufus), ভার্জিনিয়া অপোসোম (Didelphis virginiana), কোয়ালা (Phascolarctos cinereus).