যৌগিক অস্থিভঙ্গ । যৌগিক বা মুক্ত অস্থিভঙ্গের সংজ্ঞা, লক্ষণ ও চিকিৎসা । Compound fracture

অস্থি ভেঙ্গে যদি মাংসের বাইরে বের হয়ে আসে তবে তাকে যৌগিক অস্থিভঙ্গ বলে। অস্থিও আড়াআড়ি ভাঙ্গা (transverse) বা তির্যক (oblique) ভাঙ্গা হতে পারে। এক্ষেত্রে ভাঙ্গা অংশ ব্যান্ডেজ করে দিতে হয়। এরপর অপারেশন করা হয় এক্ষেত্রে জীবাণুর সংক্রমণ হতে পারে।

 

যৌগিক অস্থিভঙ্গের লক্ষণ

১। হাড় ভেঙ্গে বের হয়ে আসে।

২। ভাঙ্গা স্থান ফুলে যায়।

৩। প্রচন্ড ব্যথা হয়।

৪। প্রচুর রক্তক্ষরণ হয়।

৫। ভাঙ্গা স্থান নড়াচড়া করা যায় না।

৬। রোগী অজ্ঞান হতে পারে।

 

যৌগিক অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা

১। ভাঙ্গা অঙ্গটি খুব সাবধানে সোজা করে রাখতে হবে।

২। রোগী অজ্ঞান হয়ে গেলে মুখ পরিষ্কার করতে হবে।

৩। রোগীর নাড়ী স্পন্দন দেখতে হবে।

৪। রোগীর রক্তচাপ নির্ণয় করতে হবে।

৫। ব্যথা কমানোর জন্য রোগীকে ভরা পেটে Aspirin বা Diclofenac ট্যাবলেট খাওয়াতে হবে।

৬। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *