রেডিয়াস-আলনা কী

হিউমেরাসের নিচের হাড় দুটিকে রেডিয়াস-আলনা বলে। এদের মধ্যে বাইরের হাড়কে রেডিয়াস এবং ভিতরের হাড়কে আলনা বলে। রেডিয়াস এবং আলনা ইন্টারোসিয়াস মেমব্রেণ নামক পর্দা দ্বারা পরস্পর যুক্ত থাকে। অস্থি দুটির উপরের অংশ অ্যানুলার পর্দা দ্বারা এবং নিচের অংশ অ্যান্টি ব্রাকিয়াল আবরণী দ্বারা আবৃত থাকে। রেডিয়াসের উপরের দিকে মাথা, গ্রীবা ও অর্বুদ এবং নিচের দিকে স্টাইলয়েড প্রসেস থাকে। আবার, আলনার উপরের দিকে করনয়েড প্রসেস, ওলেক্রেনন প্রসেস, ট্রকলিয়ার নচ্ ও টিউবারোসিটি এবং নিচের দিকে স্টাইলয়েড প্রসেস থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *