একটি ফোলিয়োজ লাইকেনের গঠন বর্ণনা করা হলো–
১। উর্ধ্ব কর্টেক্স (Upper cortex)ঃ লাইকেনের সবচেয়ে উপরের স্তরকে উর্ধ্ব কর্টেক্স বলে। ইহা ছত্রাকের হাইফি দ্বারা গঠিত। হাইফি গুলো ঘনসন্নিবিষ্ট থাকে বলে কোন ফাঁকা স্থান থাকে না। তবে ফাঁকা স্থান থাকলে তা মিউসিলেজ দ্বারা পুর্ণ থাকে। এ অঞ্চলে কিউটিকলের আবরণী থাকে। ইহা পুরু এবং বহিঃত্বকের মতো কাজ করে। ড.সিদ্দিকপাবলিকেশন্স
২। শৈবাল স্তর (Algal layer)ঃ লাইকেনের উর্ধ্ব কর্টেক্সের পরবর্তী স্তরকে শৈবাল স্তর বলে। এ অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে সবুজ অথবা নীলাভ সবুজ শৈবাল থাকে। সবুজ শৈবালের মধ্যে Chlorella, Pleurococus এবং নীলাভ সবুজ শৈবালের মধ্যে Gleocapsa, Rivularia, Nostoc প্রভৃতি থাকে। সবুজ হওয়ায় এ অঞ্চল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরী করে। ছত্রাক হস্টোরিয়ার সাহায্যে এ অঞ্চল থেকে পুষ্টি শোষণ করে। ড.সিদ্দিকপাবলিকেশন্স
৩। মেডুলা (Medulla)ঃ শৈবাল অঞ্চলের নিচে ছত্রাকের হাইফি দ্বারা গঠিত ফাঁকা অঞ্চলকে মেডুলা বলে। হাইফি গুলো শাখা–প্রশাখায় বিভক্ত হয়ে বিভিন্ন দিকে বিস্তৃত থাকে। তবে থ্যালাসের হাইফি গুলো প্রান্তীয় অঞ্চলে পাতলা এবং কেন্দ্রীয় অঞ্চলে ঘনভাবে বিন্যস্ত থাকে। এ অঞ্চলের হাইফিগুলোকে ক্যালারোপ্লেকটেনকাইমা বলা হয়। ড.সিদ্দিকপাবলিকেশন্স
৪। নিম্নকর্টেক্স (Lower cortex)ঃ লাইকেনের সবচেয়ে নিচের স্তরকে নিম্নকর্টেক্স বলে। এ অঞ্চল ঘনসন্নিবিষ্ট। কোন ফাঁকা স্থান থাকে না। এ অঞ্চলের কোষগুলো সিউডোপ্যারেনকাইমা দ্বারা গঠিত। ড.সিদ্দিকপাবলিকেশন্স
৫। রাইজাইন (Rhizain)ঃ নিম্নকর্টেক্স অঞ্চল থেকে বহুকোষী সূত্রাকার রাইজাইন সৃষ্টি হয়। রাইজাইন থ্যালাসকে কোন অবলম্বনের সাথে আটকে রাখে এবং পানি ও খনিজ লবণ পরিশোষণ করে।ড.সিদ্দিকপাবলিকেশন্স