শিল্পক্ষেত্রে ছত্রাকের ভূমিকা । Industry । ড. সিদ্দিক পাবলিকেশন্স

শিল্পক্ষেত্রে ছত্রাকের ভূমিকা হলো-
(i) Saccharomyces-এর বিভিন্ন প্রজাতি ভিটামিন B ও C পাউরুটি, কেক, গিøসারিন প্রভৃতি তৈরীতে ব্যবহার হয়। কোকোর বীজ থেকে উৎপন্ন চকোলেট সুগন্ধি করতে ইহা ব্যবহার হয়।
(ii) মদ তৈরীতে Saccharomyces cerevisiae ও Aspergillus oryzae ছত্রাক ব্যাপক ভাবে ব্যবহার হয়।
(iii) গাঁজন প্রক্রিয়ায় আখ, খেজুর, তাল ও আঙ্গুর থেকে অ্যালকোহল তৈরীতে Saccharomyces ব্যবহার হয়।
(iv) সুরভিত পনীর তৈরীতে Penicillium camemberti ও Penicillium rosqueferti ব্যবহার হয়।
(v) শ্বেতসার ভেঙ্গে চিনি তৈরী করতে Mucor rouxii ব্যবহার হয়।
(vi) Odium lactis প্রজাতির ছত্রাক প্লাস্টিক তৈরীতে ব্যবহার হয়।
(vii) Aspergillus ও Penicillium প্রজাতির ছত্রাক থেকে জৈব এসিড, ভিটামিন ও এনজাইম তৈরী করা হয়।
(viii) বেকারিতে পাউরুটি ও কেক তৈরীতে Saccharomyces ব্যাপক ভাবে ব্যবহার হয়। এজন্য একে Brewer yeast বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *