শৈবালের অবস্থান কোথায় । ড. সিদ্দিক পাবলিকেশন্স

শৈবাল হলো থ্যালোফাইটা বিভাগের উদ্ভিদ (Endlicher-1836)। বর্ণ, গঠন, ফ্ল্যাজেলা, আবাস ও সঞ্চিত খাদ্যের ভিত্তিতে শৈবাল বড় বৈচিত্র্যময়। যে সব শৈবাল পানির নিচে মাটিতে আবদ্ধ অবস্থায় জন্মে তাদেরকে বেনথিক শৈবাল বলে। পাথরের গায়ে জন্মানো শৈবালকে লিথোফাইট বলে। যে সব শৈবাল উদ্ভিদের গায়ে জন্মে তাদেরকে এপিফাইট এবং উদ্ভিদের টিস্যুর ভিতরে জন্মানো শৈবালকে এন্ডোফাইট বলে। শৈবাল সাগর বা মহাসাগরের লোনা পানিতে জন্মালে হ্যালোফাইট, বরফ বা তুষারের উপর জন্মালে ক্রায়োফাইট, উঞ্চ প্রস্ররবণের গরম পানিতে জন্মালে থার্মাল এবং ছত্রাকের সাথে জন্মালে মিথোজীবী বলে। প্রাণীদেহের বাইরে জন্মানো শৈবালকে এপিজুয়িক এবং ভিতরে জন্মানো শৈবালকে এন্ডোজুয়িক বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *