সাইকাস বহুবর্ষজীবী, দীর্ঘ, কাষ্ঠল, চিরহরিৎ এবং নগ্নবীজী উদ্ভিদ। Cycas দেখতে অনেকটা পাম বৃক্ষ বা ফার্নের মতো বলে একে পামফার্ন বলা হয়। পাহাড়ের উপরে শুষ্ক স্থানে এরা জন্মে। সমতল ভ‚মিতে ইহা বৃদ্ধি লাভ করে। উঞ্চ ও আর্দ্র আবহওয়ায় এরা ভাল জন্মে। ধারণা করা হয়, ৩০ কোটি বছর পূর্বে Cycas উৎপত্তি লাভ করেছে।