অস্থি ভেঙ্গে যদি মাংসের ভিতরেই থেকে যায় এবং বাইরে বের হয়ে আসে না তাকে সাধারণ অস্থিভঙ্গ বলে। অস্থি বেঁকে গেলে তাকে গ্রিনস্টিক অস্থিভঙ্গ (greenstick fracture) বলে। এক্ষেত্রে ভাঙ্গা অংশ ব্যান্ডেজ করে দিতে হয়। তবে অপারেশনের প্রয়োজন হয় না। ইহা ৮ সপ্তাহের মধ্যে নিরাময় হয়।
সাধারণ অস্থিভঙ্গের লক্ষণ
১। আঘাত প্রাপ্ত স্থান ফুলে যায়।
২। আঘাত প্রাপ্ত অঙ্গ নড়াচড়া করলে ব্যথা লাগে।
৩। আহত স্থানে সূঁচ ফুটানোর মতো ব্যথা অনুভূত হয়।
৪। প্রচন্ড ব্যথা হয়।
৫। সামান্য ভারী জিনিস তুলতে পারে না।
৬। হাত ও পা অসাড় হয়ে আসে।
৭। হাত বা পায়ের সন্ধির আকার পরিবর্তন হয়।
৮। রোগী অজ্ঞান হতে পারে।
সাধারণ অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা
১। অস্থিভঙ্গের সঠিক স্থান ও মাত্রা চিহ্নিত করতে হবে।
২। ভাঙ্গা অঙ্গটি খুব সাবধানে সোজা করে রাখতে হবে।
৩। ভাঙ্গা অংশ টানাটানি করা যাবে না।
৪। দেহের উপরের অংশে ভাঙ্গলে রোগীকে শোয়াতে হবে এবং নিচের অংশ ভাঙ্গলে রোগীকে বসিয়ে দিতে হবে।
৫। ক্ষত স্থান পরিষ্কার রাখা।
৬। বরফ চাপা দেওয়া যেতে পারে।
৭। রক্ত চলাচল স্বাভাবিক রাখতে ঢোলাঢেলা কাপড় পড়া।
৮। ভাঙ্গা অংশ স্পিন্ট বা বন্ধফলক দিয়ে বেঁধে দিতে হবে।
৯। রক্ত প্রবাহ পরীক্ষা করতে হবে।
১০। ভাঙ্গা অঙ্গটি ৬–১০ ইঞ্চি উঁচুতে রাখতে হবে।
১১। রোগীকে ব্যথানাশক ওষুধ খেতে হবে।
১২। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।