সিস্টেমিক সংবহনে হৃৎপিন্ডের বাম নিলয় হতে O2 যুক্ত রক্ত অ্যাওর্টা বা মহাধমনীতে প্রবেশ করে। অ্যাওর্টা হতে রক্ত ধমনী ও কৈশিক জালিকার মাধ্যমে বিভিন্ন অঙ্গ, কলা ও কোষে প্রবাহিত হয়। রক্তের মাধ্যমে কলা–কোষে O2, পুষ্টি উপাদান, হরমোন প্রভৃতি পৌছে।
এরপর বিভিন্ন অঙ্গ, কলা ও কোষ হতে CO2 যুক্ত রক্ত কৈশিক জালিকায় প্রবেশ করে। কৈশিক জালিকা হতে রক্ত আসে উপশিরায়। উপশিরা হতে রক্ত শিরায় পৌছে। দেহের উপরের অংশের শিরা গুলো সুপিরিয়র ভেনাক্যাভায় এবং নিচের অংশের শিরা গুলো ইনফিরিয়র ভেনাক্যাভায় রক্ত পৌছে দেয়। সবশেষে সুপিরিয়র ভেনাক্যাভা ও ইনফিরিয়র ভেনাক্যাভার মাধ্যমে CO2 যুক্ত রক্ত হৃৎপিন্ডের ডান অলিন্দে আসে। এভাবে হৃৎপিন্ড হতে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিন্ডে ফেরত আসতে সময় লাগে ২৫–৩০ সেকেন্ড।