হাইড্রার চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে স্টিনোটিল সবচেয়ে বড়। এর ক্যাপসুল বিষাক্ত হিপনোটক্সিন নামক তরল দ্বারা পুর্ণ থাকে। এর বাট মোটা। বাটে তিনটি বড় কাঁটা থাকে। একে বার্ব বলে। বাটে তিন সারি বার্বিউল থাকে।
স্টিনোটিল বা পেনিট্র্যান্টের কাজ
(i) ইহা হিপনোটক্সিন দ্বারা শিকারকে অবশ করে।
(ii) এর সূত্রক শিকারকে আঁকড়ে ধরে।