২৭-২৯ কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রেনয়েড যৌগকে স্টেরয়েড বলে। হাইড্রোক্সিল গ্রæপ যুক্ত স্টেরয়েডকে স্টেরল বলে। প্রাণীর স্টেরলকে জুস্টেরল এবং উদ্ভিদের স্টেরলকে ফাইটোস্টেরল বলে। প্রাণীদেহে বিদ্যমান গুরুত্বপুর্ণ স্টেরল হলো কোলেস্টেরল। উদ্ভিদদেহে বিদ্যমান গুরুত্বপুর্ণ স্টেরল হলো- আর্গোস্টেরল (নিউরোস্পোরা ও ঈস্ট), স্টিগাস্টেরল (আঙ্গুর, নারকেল ও সয়াবিন), বিটা সিটেস্টেরল (দানা শস্য), স্পাইনেস্টেরল (পালং ও বাঁধাকপি), কোলেস্টেরল (আলু ও চুপড়ি আলু), ডিজিট্যালিন, জাইমোস্টেরল, মাইকোস্টেরল প্রভৃতি।
স্টেরয়েডের জৈবিক গুরুত্ব
(i) স্টেরয়েড কোষের সংকেত প্রদানকারী অণু হিসেবে কাজ করে।
(ii) ইহা কোষের আবরণী গঠন করে।
(iii) কোলেস্টেরল কোষ আবরণীর তারল্যতা হ্রাস করে।
(iv) ইহা কোষে ঘনীভূত শক্তির আধার। তবে ইহা দেহে কোন শক্তি সরবরাহ করে না।
(v) স্টেরয়েড ক্ষরণ বেশি হলে ম্যালিগন্যান্ট প্রোস্টেট ক্যান্সার বৃদ্ধি পায়।
(vi) স্টেরয়েড যৌন হরমোন হিসেবে কাজ করে। কর্টিসল যৌন বিকাশে ভূমিকা রাখে।
(vii) কর্টিসল স্টেরয়েড কার্বোহাইড্রেট ও প্রোটিন হজম করে এবং পানি ও লবণের ভারসাম্য বজায় রাখে।
(viii) স্টেরয়েড ওষুধ হিসেবে ব্যবহার হয়। ডিজিট্যালিন হৃৎরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
(ix) আর্গোস্টেরল আল্ট্রা-ভায়োলেট রশ্মির প্রভাবে ভিটামিন-ডি তে পরিনত হয়।