ম্যালেরিয়া জ¦রের জীবাণু হলো Plasmodium। শুধুমাত্র Anopheles গণের সকল প্রজাতির মশকী Plasmodium বহন করে। জীবনকাল, পারিপার্শ্বিক অবস্থা, তাপমাত্রা এবং দংশনের সময়কাল হিসেবে Plasmodium এর একমাত্র বাহক Anopheles মশকী। Plasmodium এর গ্যামিট সৃষ্টি, নিষেক, জাইগোট, উওকিনেট এবং স্পোরোগনির জন্য Anopheles মশকী উত্তম। জীবাণুর পরিস্ফুটনের জন্য Anopheles মশকীর ক্রপ হলো অনুকূল পরিবেশ।
অন্য প্রজাতির মশকীর দেহে বিষাক্ত পদার্থ থাকে। এসব বিষাক্ত পদার্থ Plasmodium-এর জন্য ক্ষতিকর। ঐ সব মশকীর অন্ত্রে ট্রিপসিন সদৃশ উপাদান থাকে। এসব উপাদান Plasmodium-এর উওকিনেটের পরিস্ফুটন বন্ধ করে দেয়। ফলে স্পোরোজয়েট সৃষ্টি হয় না। কিন্তু Anopheles মশকীতে Plasmodium-এর জন্য কোন ক্ষতিকর উপাদান নাই। Anopheles মশকীর ক্রপ জীবাণুর যৌনজননের জন্য উপযুক্ত পরিবেশ। তাই কেবল মাত্র স্ত্রী Anopheles মশকী ম্যালেরিয়ার জীবাণু বহন করে।